গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ২৪০ জন শিক্ষার্থীদের মধ্যে গণিতে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৯ : ১।

প্রশ্ন:
ক. প্রদত্ত অনুপাতের দুটি সমতুল অনুপাত লেখো। ২
খ. উক্ত শ্রেণির কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। ৪
গ. যদি আরও ৪ জন শিক্ষার্থী কৃতকার্য হতো, তবে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত কত হতো, তা নির্ণয় করো। ৪

সমাধান: ক.
দেওয়া আছে, কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৯ : ১
এখানে,
আবার,
সুতরাং, ৯: ১ এর দুটি সমতুল অনুপাত হলো ১৮: ২ এবং ২৭ : ৩
সমাধান: খ.
দেওয়া আছে, কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৯ : ১
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = (৯ + ১) বা ১০
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা = ২৪০

ঐ শ্রেণির কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা = ২১৬ জন।
ঐ শ্রেণির অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা = (২৪০—২১৬) জন
= ২৪ জন।
উত্তর: ২১৬ জন এবং ২৪ জন।

সমাধান: গ.
যদি আরও ৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়, তবে ওই শ্রেণির কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা হবে
= (২১৬ + ৪) জন
= ২২০ জন
ফলে, ওই শ্রেণির অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা হবে = (২৪-৪) জন
= ২০ জন।
তখন, ওই শ্রেণির কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত হবে
= ২২০ : ২০
= ১১ : ১
উত্তর: ১১ : ১।
মাস্টার ট্রেইনার, (সহকারী শিক্ষক, গণিত)
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা