গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-২ (পাটিগণিত) থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব।

১। বহুরাশিক অনুপাত কয়টি রাশির অনুপাত?
ক. এক বা একাধিক খ. দুই বা ততোধিক
গ. তিন বা ততোধিক ঘ. চার বা ততোধিক
২। সমানুপাতের—
i. ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে।
ii. ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।
iii. প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল মধ্যরাশির বর্গের সমান।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, তাকে বলা হয়—
ক. বহুরাশিক অনুপাত
খ. ধারাবাহিক অনুপাত
গ. গুরু অনুপাত ঘ. লঘু অনুপাত
৪। নিচের কোনটি একানুপাত?
ক. ২: ১ খ. ১: ২ গ. ৫: ৫ ঘ. ৫: ২
৫। কোনটি ক্রমিক সমানুপাত?
ক. ১: ২:: ৩: ৬ খ. ২: ৬:: ৩: ৯
গ. ৪: ৮:: ৩: ৯ ঘ. ৫: ১০:: ১০: ২০
৬। সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায়, তাকে বলা হয়—
ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত
গ. দ্বিগুণানুপাত ঘ. বহুরাশিক অনুপাত
৭। ৭: ৫ এর দ্বিগুণানুপাত নিচের কোনটি?
ক. ৫: ৭ খ. ১৪: ১০
গ. ৪৯: ২৫ ঘ. ২৫: ৪৯
৮। ২৫: ৯ এর দ্বিভাজিত অনুপাত নিচের কোনটি?
ক. ৫: ৩ খ. ৩: ৫
গ. ৯: ২৫ ঘ. ১২৫: ৮১
৯। ৪: ৩, ৭: ১২ এবং ৯: ৫ এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
ক. ৯: ৫ খ. ৭: ৫ গ. ৪: ৫ ঘ. ৯: ১২
১০। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পুত্রের বয়স কত বছর?
ক. ৪ বছর খ. ১১ বছর
গ. ১৪ বছর ঘ. ১৬ বছর
১১। ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয় ৬ এবং ২৪ হলে সমানুপাতটি নিচের কোনটি হবে?
ক. ৬: ২:: ২: ২৪ খ. ৬: ৩:: ৩: ২৪
গ. ৬: ১২:: ১২: ২৪
ঘ. ৬: ১৬:: ১৬: ২৪
১২। ৫, ৪.৫ এবং ৭ এর ৪র্থ সমানুপাতী নিচের কোনটি?
ক. ৭.৭ খ. ৬.৩ গ. ৩.৬ ঘ. ৩.২
১৩। ক: খ = ৪: ৭, খ: গ = ১০: ৭ হলে, ক: খ: গ = কত?
ক. ৪: ১০: ৭ খ. ৭: ১০: ৪
গ. ৪০: ৭০: ৪৯ ঘ. ৪৯: ৪০: ৭০
১৪। ৩: ৫ এর সমান অনুপাত কোনটি?
ক. ৬: ৫ খ. ৩: ১০
গ. ৯: ২০ ঘ. ১২: ২০
১৫। ক: ৯:: ১৬: ৮ হলে, ক এর মান নিচের কোনটি?
ক. ১৮ খ. ১৭ গ. ১৬ ঘ. ১৫
১৬। ক্রমিক সমানুপাতের মধ্যরাশি ৪ হলে ১ম ও ৩য় রাশির গুণফল কত?
ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১৬।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা