অনুশীলনী-৫
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে গণিত বিষয়ের অনুশীলনী-৫-এর গসাগু ও লসাগু-সংক্রান্ত সমস্যাবলি।
লক্ষ করো (২): গসাগু নির্ণয়ের আরও একটি পদ্ধতি রয়েছে। আর সেই পদ্ধতিটির নাম হলো ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় প্রক্রিয়া। যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে ওই পদ্ধতিটি আলোচিত হয়নি, কাজেই গসাগুসংক্রান্ত সমস্যাবলি সমাধানে আমরা সেই পদ্ধতি অনুসরণ না করে পাঠ্যপুস্তকের নিয়ম পদ্ধতিই অনুসরণ করব।
এবার এসো, অনুশীলনী ৫-এর কয়েকটি আদর্শ সমাধান দেখা যাক।
প্রশ্ন: মৌলিক উত্পাদকের সাহায্যে ১৪৪ ও ১৯২-এর গসাগু নির্ণয় করো।
সমাধান:
এখানে,
১৪৪ = ২ ৭২
= ২ ২ ৩৬
= ২ ২ ২ ১৮
= ২ ২ ২ ২ ৯
= ২ ২ ২ ২ ৩ ৩
১৯২ = ২ ৯৬
= ২ ২ ৪৮
= ২ ২ ২ ২৪
= ২ ২ ২ ২ ১২
= ২ ২ ২ ২ ২ ৬
= ২ ২ ২ ২ ২ ২ ৩
এখন,
১৪৪ = ২ ২ ২ ২ ৩ ৩
১৯২ = ২ ২ ২ ২ ২ ২ ৩
দেখা যাচ্ছে যে,
১৪৪ ও ১৯২ -এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উত্পাদক ২, ২, ২, ২, ৩
সুতরাং, ১৪৪ ও ১৯২-এর গসাগু
= ২ ২ ২ ২ ৩
= ৪৮
প্রশ্ন: মৌলিক উত্পাদকের সাহায্যে ২৪, ৬০ ও ৭২-এর গসাগু নির্ণয় করো।
সমাধান:
এখানে,
২৪ = ২ ২ ২ ৩
৬০ = ২ ২ ৩ ৫
৭২ = ২ ২ ২ ৩ ৩
দেখা যাচ্ছে যে,
২৪, ৬০ ও ৭২-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উত্পাদক ২, ২, ৩।
অতএব,
২৪, ৬০ ও ৭২-এর গসাগু = ২ ২ ৩
= ১২
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭৬, ১১৪ এবং ২২৮-কে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না?
সমাধান: নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৭৬, ১১৪ এবং ২২৮-এর গসাগু। এখানে,
৭৬ = ২ ২ ১৯
১১৪ = ২ ৩ ১৯
২২৮ = ২ ২ ৩ ১৯
দেখা যাচ্ছে যে ৭৬, ১১৪ ও ২২৮-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উত্পাদক ২ ও ১৯।
সুতরাং, ৭৬, ১১৪ ও ২২৮-এর গসাগু ২ ┤ ১৯ = ৩৮
অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৩৮।
প্রশ্ন: ৬০টি আম ও ১৫০টি লিচু সর্বাধিক কতজন বালক-বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কয়টি আম ও কয়টি লিচু পাবে?
সমাধান: এখানে,
সর্বাধিক বালক-বালিকার সংখ্যা হবে ৬০ ও ১৫০-এর গসাগু যত, ততজন।
এখন, ৬০ ও ১৫০-এর গসাগু নির্ণয় করি।
৬০ = ২ ২ ৩ ৫
১৫০ = ২ ৩ ৫ ৫
দেখা যাচ্ছে যে ৬০ ও ১৫০-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উত্পাদক ২, ৩ ও ৫।
সুতরাং ৬০ ও ১৫০-এর গসাগু = ২ ┤ ৩ ┤ ৫ = ৩০
অতএব সর্বাধিক ৩০ জন বালক-বালিকার মধ্যে আম ও লিচুগুলো নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে।
প্রত্যেকে আম পাবে (৬০ ৩০)টি = ২টি
প্রত্যেকে লিচু পাবে (১৫০ ৩০)টি = ৫টি
সুতরাং বালক-বালিকা ৩০ জন
প্রত্যেকে আম পাবে ২টি
প্রত্যেকে লিচু পাবে ৫টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল