বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-২ (অনুপাত ও শতকরা) থেকে কয়েকটি বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট তাকে বলা হয়—
ক. একক অনুপাত
খ. ধারাবাহিক অনুপাত
গ. গুরু অনুপাত ঘ. লঘু অনুপাত
২। নিচের কোনটি একানুপাত?
ক. ২: ১ খ. ১: ২
গ. ৫: ৫ ঘ. ৫: ২
৩। সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয়—
ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত
গ. মিশ্র অনুপাত ঘ. একক অনুপাত
৪। ৪: ৩, ৭: ১২ এবং ৯: ৫ এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
ক. ৯: ৫ খ. ৭: ৫
গ. ৪: ৫ ঘ. ৯: ১২
৫। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পুত্রের বয়স কত বছর?
ক. ৪ বছর খ. ১১ বছর
গ. ১৪ বছর ঘ. ১৬ বছর
৬। ক: খ = ৪: ৭, খ: গ = ১০: ৭ হলে, ক: খ: গ = কত?
ক. ৪: ১০: ৭ খ. ৭: ১০: ৪
গ. ৪০: ৭০: ৪৯ ঘ. ৪৯: ৪০: ৭০
৭। ৩: ৫ এর সমান অনুপাত কোনটি?
ক. ৬: ৫ খ. ৩: ১০
গ. ৯: ২০ ঘ. ১২: ২০
৮। ক: ৯:: ১৬: ৮ হলে, ক এর মান নিচের কোনটি?
ক. ১৮ খ. ১৭ গ. ১৬ ঘ. ১৫
দুটি সংখ্যার যোগফল ৪৫০। এদের অনুপাত ৮: ৭। উক্ত তথ্যের ভিত্তিতে নিচের ৯ থেকে ১১নং প্রশ্নের উত্তর দাও:
৯। প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত নিচের কোনটি?
ক. ৮: ৭ খ. ৭: ৮
গ. ৬৪: ৪৯ ঘ. ১৬: ১৪
১০। ছোট সংখ্যাটি কত?
ক. ২৪০ খ. ২১০ গ. ১২০ ঘ. ২১
১১। সংখ্যা দুটির পার্থক্য কত?
ক. ৩০ খ. ২৪ গ. ২১ ঘ. ১২
নিচের তথ্যের আলোকে ১২ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও: ৩০ টাকা ইমু, হিমু এবং মুমুর মধ্যে ৫: ৩: ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো।
১২। অনুপাতের রাশিগুলোর যোগফল—
ক. ৫ খ. ৮ গ. ১০ ঘ. ৩০
১৩। মুমু কত টাকা পেল?
ক. ৩ খ. ৬ গ. ৯ ঘ. ১৫
১৪। ইমু থেকে হিমু কত টাকা কম পেল?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
১৫। শতকরা প্রকাশের ব্যবহৃত চিহ্ন কোনটি?
ক. ~ খ. ? গ. % ঘ. !
১৬। ২০ টাকায় আমলকী কিনে ১৮ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ৩ % খ. ৪ % গ. ৫ % ঘ. ১০ %
১৭। ১০ লিটার শরবতে সিরাপের পরিমাণ ১ লিটার হলে শরবতে পানি ও সিরাপের অনুপাত কত?
ক. ৪: ৬ খ. ৯: ১
গ. ৬: ৪ ঘ. ১: ৯
১৮। ক্রয়মূল্য: বিক্রয়মূল্য = ৪: ৫ হলে এতে শতকরা কত টাকা লাভ হবে?
ক. ৩০ খ. ২৫ গ. ২০ ঘ. ১০
১৯। ধানে চাল ও তুষের অনুপাত ৭: ৩ হলে এতে শতকরা কী পরিমাণ তুষ আছে?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৭০
২০। দুটি রাশির অনুপাত ১: ২ এবং তাদের অন্তরফল ১৭ হলে বৃহত্তর সংখ্যাটি কত?
ক. ৮ খ. ৯ গ. ১৭ ঘ. ৩৪
২১। দুটি রাশির অনুপাত ২: ৫ এবং তাদের সমষ্টি ৪২ হলে রাশি দুটির অন্তরফল কত?
ক. ৬ খ. ১৮ গ. ২৪ ঘ. ৩২
২২। তোমার ক্লাসে একদিন অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ২: ৩। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ?
ক. ১০ খ. ২০ গ. ৩০ ঘ. ৪০।
# বাকি অংশ ছাপা হবে আগামী মঙ্গলবার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. ঘ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা