গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-২ (অনুপাত ও শতকরা) থেকে কয়েকটি বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগসহ অনুশীলন করবে।

২৩। অনুপাত —
i. একটি ভগ্নাংশ ii. এর রাশি দুটি সমজাতীয়
iii. এর একক নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪। নিচের কোনটি ৫: ৭ এর সমতুল অনুপাত নয়?
ক. ১০: ১৪ খ. ১৪: ১০
গ. ১৫: ২১ ঘ. ২৫: ৩৫
২৫। ১: ২: ৩ এর বিপরীত অনুপাত কোনটি?
ক. ৩: ২: ১ খ. ২: ৩: ৬
গ. ৬: ৩: ২ ঘ. ৩: ২: ৬
২৬। ৭: = ৪২: ৫৪ হলে, ঘরে নিচের কোনটি বসবে?
ক. ৫ খ. ৬ গ. ৮ ঘ. ৯
২৭। ২৫% এর অনুপাত নিচের কোনটি?
ক. ১: ৪ খ. ১: ৫ গ. ৪: ১ ঘ. ৫: ১
২৮। ৪: ২৫ কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হবে?
ক. ১৪% খ. ১৬% গ. ২০% ঘ. ২৫%
২৯। একটি রাশি অপর একটি রাশির ৫০%। রাশি দুটির অনুপাত কত?
ক. ১: ৪ খ. ১: ২ গ. ২: ১ ঘ. ৪: ১
৩০। ২০ টাকা ৮০ টাকার শতকরা কত?
ক. ১৫% খ. ১৬%
গ. ২০% ঘ. ২৫%
৩১। ১০: ৩৫ এর সরল মান কোনটি?
ক. ১০: ৭ খ. ২: ৫
গ. ২: ৭ ঘ. ৩৫: ১০
৩২। নিচের কোনটি গুরু অনুপাত?
ক. ১০: ৭ খ. ২: ৫
গ. ২: ৭ ঘ. ৩: ১০
৩৩। অহনা দোকান থেকে দুটি সমান মূল্যের খাতা কিনল। খাতা দুটির ক্রয়মূল্যের অনুপাত কোন ধরনের অনুপাত?
ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত
গ. মিশ্র অনুপাত ঘ. একক অনুপাত
৩৪। দুটি রাশির অনুপাত ৩: ৫। পূর্ব রাশির সাথে ‘ক’ যোগ করলে রাশিটি একক অনুপাত হয়। ‘ক’ এর মান কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩৫। রহিমের বয়স ১০ বছর এবং করিমের বয়স ৬ বছর। তাদের বয়সের অনুপাতের সমতুল অনুপাত কোনটি?
ক. ৫: ৬ খ. ১০: ৩
গ. ১৫: ৯ ঘ. ১৫: ১২
# নিচের তথ্যের আলোকে (৩৬ ও ৩৭) নং প্রশ্নের উত্তর দাও:
দুটি সংখ্যার অনুপাত ৭: ৩। তাদের একটি সংখ্যা ৪৯।
৩৬। প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কোনটি?
ক. ৫: ৬ খ. ৩: ৭
গ. ১৪: ৬ ঘ. ২১: ৯
৩৭। অপর সংখ্যাটি কত?
ক. ১০ খ. ১২ গ. ২১ ঘ. ৯৪
৩৮। ৩০০ টাকা দুজন ব্যক্তিকে ৩: ২ এর ব্যস্তানুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে?
ক. ১০০ খ. ১২০ গ. ১৪০ ঘ. ১৮০
৩৯। ২: ৩ এবং ৩: ৪ এর মিশ্র অনুপাতের শতকরায় প্রকাশিত রূপ কোনটি?
ক. ২০% খ. ৫০% গ. ৭০% ঘ. ৮০%।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. ঘ ৩১. গ ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ।
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা