বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি?
ক. ফুট খ. সেন্টিমিটার গ. মিটার ঘ. গজ
৩। বাংলাদেশে আন্তর্জাতিক আদর্শমান অনুসরণ করা হয় কত সাল থেকে?
ক. ১৭৭১ খ. ১৯৭৫
গ. ১৯৮২ ঘ. ১৯৯০
৪। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের এক কোটি ভাগের এক ভাগকে কী বলা হয়?
ক. গজ খ. ফুট গ. কিলোমিটার ঘ. মিটার
৫। ১০ মিলিমিটারে কত সেন্টিমিটার?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৬। এক মাইল = কত কিলোমিটার?
ক. ১.৩১ খ. ১.৪১ গ. ১.৫১ ঘ. ১.৬১
৭। ত্রিভুজের ভূমি ২০ মিটার এবং উচ্চতা ০.২৫ মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. ২.২৫ খ. ২.৫০ গ. ৩.০০ ঘ. ৩.৫০
৮। ৪ý সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সে.মি. বিশুদ্ধ পানির ওজন কত গ্রাম?
ক. ১ খ. ১০ গ. ১০০ ঘ. ১০০০
৯। ১ হেক্টরে কত একর (প্রায়)?
ক. ২.৭৯ খ. ২.৫০ গ. ২.৪৭ ঘ. ১.৪৭
১০। গণনার জন্য কোন স্বাভাবিক সংখ্যাটি একক হিসেবে ধরা হয়?
ক. ১ খ. ১০ গ. ১০০ ঘ. ১০০০
১১। একক দৈর্ঘে্যর বাহুবিশিষ্ট একটি ঘনকের ঘনফল সমান কত ঘন একক?
ক. ৬ খ. ৪ গ. ৩ ঘ. ১
১২। নিচের কোন এককটি বড়?
ক. হেক্টোমিটার খ. ডেকামিটার
গ. মিটার ঘ. ডেসিমিটার
১৩। ০.৫ ডেকামিটার = কত মিটার?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০
১৪। মেট্রিক পদ্ধতিতে—
i. ০.২ ডেকামিটার = ২ মিটার
ii. ০.০১ সেন্টিমিটার = ১ মিটার
iii. ১০০০ মিলিমিটার = ১ মিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের তথ্যের আলোকে (১৫-১৬) নং প্রশ্নের উত্তর দাও: একটি সড়কের দৈর্ঘ্য ৬ কি.মি. ৭০০ মিটার।
১৫। সড়কটির ৬ কি.মি. অংশকে মিটারে প্রকাশ করলে কত মিটার হয়?
ক. ৬০০ খ. ৬০০০
গ. ৬০৭০ ঘ. ৬৭০০
১৬। সম্পূর্ণ সড়কটির দৈর্ঘ্য কত মিলিমিটার?
ক. ৬৭০০ খ. ৬৭০০০
গ. ৬০০০০ ঘ. ৬৭০০০০০
১৭। ২ মিটার সমান কত ডেসিমিটার?
ক. ১০০ খ. ৫০ গ. ২০ ঘ. ১০
১৮। ০.৫ কিলোমিটার সমান কত হেক্টোমিটার?
ক. ১০০০ খ. ৫০০ গ. ২০ ঘ. ৫
১৯। ১৭৬০০ গজ = কত মাইল?
ক. ১ খ. ২ গ. ৫ ঘ. ১০
২০। ১ মাইল = ১৭৬০ গজ হলে—
i. ৫ মাইল = ৮৮০০ গজ
ii. ৮৮০ গজ = ০.৫ মাইল
iii. ৩৫২০ ফুট = ২ মাইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক।
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা