গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৪১। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম হলে ১৪০০০০ ঘন সে.মি. সমান—
i. ১৪০০০০ গ্রাম ii. ১৪০ লিটার
iii. ১৪ কিলোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের তথ্যের আলোকে (৪২-৪৪) নং প্রশ্নের উত্তর দাও:
একটি জলাধারের দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ২ মিটার এবং আয়তন ৬ ঘন মিটার।
৪২। জলাধারের উচ্চতা কত মিটার?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৪৩। জলাধারের কত ঘন সে.মি. পানি ধরে?
ক. ৬০০০ খ. ৬০০০০
গ. ৬০০০০০ ঘ. ৬০০০০০০
৪৪। জলাধারটির পানিকে কিলোগ্রামে প্রকাশ করলে কত কিলোগ্রাম হবে?
ক. ৬ খ. ৬০০ গ. ৬০০০ ঘ. ৬০০০০
৪৫। একটি ত্রিভুজের ভূমি ৬ মিটার ও উচ্চতা ২ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ. মিটার?
ক. ৬ খ. ৮ গ. ১০ ঘ. ১২
৪৬। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার। এর ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত ডেকামিটার?
ক. ৫.৪ খ. ৪.৪ গ. ৩.৪ ঘ. ২.৪
৪৭। একটি ত্রিভুজের ভূমি ৬ মিটার ও ক্ষেত্রফল ১২ বর্গমিটার হলে উচ্চতা কত মিটার?
ক. ৩ খ. ৪ গ. ৬ ঘ. ৮
৪৮। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার ও দৈর্ঘ্য ২৫ মিটার হলে প্রস্থ কত মিটার?
ক. ২৫ খ. ২০ গ. ১৬ ঘ. ১২
৪৯। ১ একক দৈর্ঘে্যর বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ১ একক খ. ২ একক
গ. ১ বর্গ একক ঘ. ২ বর্গ একক
৫০। একটি আয়তাকার সীসার পাতের দৈর্ঘ্য ৫ মিটার এবং প্রস্থ ৩ মিটার। সীসার পাতটির পরিসীমা কত মিটার?
ক. ৮ খ. ১৫ গ. ১৬ ঘ. ৩০
৫১। কোন ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা ভূমির দেড়গুণ এবং ভূমি ৬ মিটার হলে—
i. উচ্চতা ৯ মিটার ii. ক্ষেত্রফল ৫৪ মিটার।
iii. ক্ষেত্রফল ২৭ বর্গ মিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের তথ্যের আলোকে ৫২-৫৫ নং প্রশ্নের উত্তর দাও:
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার এবং প্রস্থ ৮ মিটার।
৫২। বাগানটির দৈর্ঘ্য কত মিটার?
ক. ২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬
৫৩। বাগানটির পরিসীমা কত মিটার?
ক. ৮২ খ. ৮০ গ. ৭২ ঘ. ৬৬
৫৪। বাগানটির চারদিকে তার দিয়ে একবার ঘুরতে কত মিটার তার লাগবে?
ক. ৮২ খ. ৭২ গ. ৬৬ ঘ. ৫৬
৫৫। প্রতি মিটার তারের মূল্য ২৫ টাকা হলে মোট কত টাকা খরচ হবে?
ক. ১৫৮০ খ. ১৬০০ গ. ১৬৫০ ঘ. ১৮০০।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
৪১. ক ৪২. ক ৪৩. ঘ ৪৪. গ ৪৫. ক ৪৬. ঘ ৪৭. খ ৪৮. গ ৪৯. গ ৫০. গ ৫১. খ ৫২. গ ৫৩. ঘ ৫৪. গ ৫৫. গ।
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা