গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৫

প্রিয় ৫ম শ্রেণির শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনায় রয়েছে অনুশীলনী ৫-এর লসাগু-সংক্রান্ত সমস্যাবলি।

আমরা তো জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে লসাগু বলা হয়। এটাও জানি, লঘিষ্ঠ মানে ছোট বা ক্ষুদ্রতম বা কমসংখ্যক, ন্যূনতম। গুণিতক হচ্ছে একটি সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রথম সংখ্যাটির একটি গুণিতক। যেমন ১২-এর গুণিতক হচ্ছে ১২, ২৪, ৩৬, ৪৮ ইত্যাদি। অর্থাত্ ১২-কে ১ থেকে শুরু করে যে যে সংখ্যা দিয়ে গুণ করে যেসব গুণফল পাওয়া যাবে, সেসব গুণফলের প্রতিটি ১২-এর এক-একটি গুণিতক।
সাধারণত তিনটি পদ্ধতি অনুসরণ করে লসাগু নির্ণয় করা যায়।
১. পর্যবেক্ষণের সাহায্যে
২. মৌলিক উত্পাদকের সাহায্যে
৩. সংক্ষিপ্ত পদ্ধতিতে

# পর্যবেক্ষণের মাধ্যমে
২৪ ও ৩৬-এর লসাগু নির্ণয়
এখানে,
২৪-এর গুণিতক ২৪, ৪৮, ৭২, ৯৬, ১২০, ১৪৪, ১৬৮, ১৯২, ২১৬, ২৪০ ইত্যাদি।
৩৬-এর গুণিতক: ৩৬, ৭২, ১০৮, ১৪৪, ১৮০, ২১৬, ২৫২, ২৮৮ ইত্যাদি।
দেখা যাচ্ছে, ২৪ ও ৩৬-এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে ৭২ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ গুণিতক।
সুতরাং ২৪ ও ৩৬-এর গসাগু ৭২।

# মৌলিক গুণনীয়ক বা উত্পাদকের সাহায্যে
১৮, ২৪ ও ৩০-এর লসাগু নির্ণয়:
১৮ = ২x৩ x ৩
২৪ = ২ x ২ x ২ x ৩
৩০ = ২ x ৩ x ৫
এখানে ১৮, ২৪ ও ৩০-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে:
২ আছে সর্বাধিক ৩ বার [২৪-এর উত্পাদক হিসেবে]
৩ আছে সর্বাধিক ২ বার [১৮-এর উত্পাদক হিসেবে]
৫ আছে সর্বাধিক ১ বার [৩০-এর উত্পাদক হিসেবে]
সুতরাং ১৮, ২৪ ও ৩০-এর লসাগু = ২ x ২ x ২ x ৩ x ৩ x ৫ = ৩৬০
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা