গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-৪ (বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ) থেকে কয়েকটি বহুনির্বাচনি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগসহ অনুশীলন করবে।

১৪। একই চিহ্নযুক্ত দুইটি রাশির ভাগফল নিচের কোন চিহ্ন প্রদর্শন করে?
ক. ÷ খ. × গ. + ঘ. -
১৫। নিচের কোন শর্তে x0 = 1 হবে?
ক. x > 0 খ. x < 0
গ. x ? 0 ঘ. x = 0
১৬। 10a5b7 কে 5a2b3 দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে?
ক. 2a2b4 খ. 2a3b4
গ. 2a4b2 ঘ. 2a3b3
১৭। (x4 -1) ÷ (x2 -1 ) = কত?
ক. x2 + 1খ. x2 - 1
গ. x-1 ঘ. x + 1
১৮। p5 ÷ p0 = কত?
ক. p4 খ. p5 গ. p6 ঘ. p0
১৯। -xy ÷ x = কত?
ক. x খ. -x গ. y ঘ. -y
২০। 6x2 + x - 2 কে 2x -1 দ্বারা ভাগ করলে—
i. ভাগশেষ শূন্য হবে
ii. ভাগফল হবে 3x + 2
iii. ভাজ্য হবে 2x - 1
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২১। x = -2 হলে, x2 + x - 3-এর মান নিচের কোনটি?
ক. -2 খ. - 1 গ. 0 ঘ. 1
২২। a-{b-(b-a)}-এর সরলফল কত?
ক. 2a + 2b খ. 2a গ. 2b ঘ. 0
২৩। রিতা ও মিতার বয়সের অনুপাত 3 : 2। মিতার বয়স 2x বছর হলে, রিতার বয়স কত বছর?
ক. 2x খ. 3x গ. 5x ঘ. x
# নিচের তথ্যের আলোকে (২৪ ও ২৫) নং প্রশ্নের উত্তর দাও:
-[x + {x + (y + x)}] - 2y একটি বহুপদী রাশি।
২৪। বহুপদী রাশিটির চলক সংখ্যা কত?
ক. 0 খ. 1 গ. 2 ঘ. 3
২৫। x-এর সহগ নিচের কোনটি?
ক. - 3 খ. - 2 গ. -1 ঘ. 1
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. ক।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা