বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। নিচের কোনটি যোগের বিনিময় বিধি?
ক. a + b = a + b খ. a + b = b + a গ. ab = ba ঘ. c(a + b. = ca + cb
২। নিচের কোনটি সমীকরণ নয়?
ক. x + 3 > 2 খ. x + 3 = 0 গ. x + 3 = 2 ঘ. y + 3 = 2y - 2
৩। সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায় তাকে কী বলা হয়?
ক. ধ্রুব খ. চলক গ. মূল ঘ. ঘাত
৪। সমীকরণ সমাধানে পরস্পর সমান রাশির প্রতিটির সঙ্গে একই রাশি—
i. যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়
ii. বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়
iii. ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। 2x + 3 = 0 সমীকরণটির ঘাত কত?
ক. 3 খ. 2 গ. 1 ঘ. 0
৬। কোনো সমীকরণের যেকোনো পদকে এক পক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে স্থানান্তর করাকে কী বলা হয়?
ক. যোগের বর্জন বিধি খ. গুণের বর্জন বিধি
গ. আড়গুণন বিধি ঘ. পক্ষান্তর বিধি।
৭। কোনো সমীকরণের উভয় পক্ষ থেকে সাধারণ উত্পাদক সরাসরি বর্জন করার প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. যোগের বর্জন বিধি খ. গুণের বর্জন বিধি
গ. আড়গুণন বিধি ঘ. প্রতিসাম্য বিধি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
1. L 2. K 3. M 4. K 5. M 6. N 7. L|
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক