বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১. প্রতিবছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কী বলা হয়?
ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল
গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন
২. সরল মুনাফার ক্ষেত্রে —
i. I = prn ii. A = p(1 + r)n
iii. সবৃদ্ধি মূলধন = p(1 + nr)
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii
৩. বার্ষিক মুনাফার হার ১০% হলে কত বছরে P টাকা মুনাফা — আসলে দ্বিগুণ হবে?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০
৪. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
ক. ৫% খ. ১০% গ. ১৫% ঘ. ২০%
৫. বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো মূলধন ৮ বছরে মুনাফা — মূলধনের দ্বিগুণ হবে?
ক. ৫% খ. ১০% গ. ১২% ঘ. ১৫%
# দিলীপ বাবু ৫০০০ টাকা ১২% মুনাফায় ব্যাংকে জমা রাখলেন।
ওপরের তথ্যের আলোকে নিচের (৬ ও ৭) নম্বর প্রশ্নের উত্তর দাও:
৬. এক বছরান্তে তিনি কত টাকা মুনাফা পাবেন?
ক. ২০০ টাকা খ. ৩০০ টাকা
গ. ৫০০ টাকা ঘ. ৬০০ টাকা
৭. ২ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
ক. ১২৭২ টাকা খ. ১২০০ টাকা
গ. ৭২ টাকা ঘ. ১ টাকা
৮. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
ক. P খ. A গ. C ঘ. r
৯. y টাকার y% মুনাফায় ৪ বছরের মুনাফা y টাকা হলে y এর মান নিচের কোনটি?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২৫
১০. ৩৬০০ টাকায় ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৫০০০ টাকা খ. ৫৪০০ টাকা
গ. ৫০২০ টাকা ঘ. ৫০৪০ টাকা
১১. চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলধন C-এর মান নিচের কোনটি?
ক. P(1 + nr) খ. P(1 + r)n
গ. Pnr ঘ. P(1 - nr)
১২. একটি পেনসিল ১০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে পেনসিলটির বিক্রয় মূল্য কত হবে?
ক. ১১ টাকা খ. ১২ টাকা
গ. ১৫ টাকা ঘ. ২০ টাকা
১৩. ৫% মুনাফায় ৩৬০ টাকার কত বছরের মুনাফা ১৮০ টাকা হবে?
ক. ২০ খ. ১৩ গ. ১২ ঘ. ১০।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ঘ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা