বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, গণিতের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। জ্যামিতিতে যেসব বিষয়ের আলোচনা করা হয়, সাধারণভাবে তাদের কী বলা হয়?
ক. সম্পাদ্য খ. উপপাদ্য গ. অঙ্কন ঘ. প্রতিজ্ঞা
২। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয়, তাকে কী বলা হয়?
ক. সম্পাদ্য খ. উপপাদ্য গ. অনুসিদ্ধান্ত ঘ. প্রতিজ্ঞা
৩। সম্পাদ্যে যা করণীয় তাকে কী বলা হয়?
ক. উপাত্ত খ. অঙ্কন গ. সাধারণ নির্বচন ঘ. প্রতিজ্ঞা
৪। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, তাকে কী বলা হয়?
ক. সম্পাদ্য খ. উপপাদ্য গ. অনুসিদ্ধান্ত ঘ. প্রতিজ্ঞা
৫। কোনো জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে কী বলা হয়?
ক. উপাত্ত খ. উপপাদ্য গ. অনুসিদ্ধান্ত ঘ. প্রতিজ্ঞা
৬। সর্বসম চিহ্ন নিচের কোনটি?
ক. ║ খ. গ. ঘ. ╗
৭। কোনো সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে কী বলা হয়?
ক. ছেদক খ. স্বীকার্য গ. লম্ব ঘ. উপাত্ত
৮। অনুরূপ কোণগুলোর বৈশিষ্ট্য—
i. কোণের কৌণিক বিন্দু আলাদা ii. ছেদকের একই পাশে অবস্থিত
iii. সরলরেখা দুইটির মধ্যে অবস্থিত
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। নিচের কোনটি একান্তর কোণগুলোর বৈশিষ্ট্য নয়?
ক. কোণের কৌণিক বিন্দু আলাদা খ. ছেদকের বিপরীত পাশে অবস্থিত
গ. সরলরেখা দুইটির মধ্যে অবস্থিত ঘ. ছেদকের একই পাশে অবস্থিত
১০। কোনো নির্দিষ্ট সরলরেখার ওপর অবস্থিত নয়, এ রকম বিন্দুর মধ্য দিয়ে ওই সরলরেখার সমান্তরাল করে কয়টি সরলরেখা আঁকা যায়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. অসংখ্য
১১। দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উত্পন্ন—
i. প্রতিটি অনুরূপ কোণ জোড়া সমান হবে ii. প্রতিটি একান্তর কোণ জোড়া সমান হবে iii. অন্তঃস্থ কোণ জোড়া পরস্পর সম্পূরক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
১. ঘ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. খ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ক।