বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৪. একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। এর ক্রয় মূল্য কত?
ক. ১২৫০ টাকা খ. ১১০০ টাকা
গ. ১০০০ টাকা ঘ. ৮০০ টাকা
১৫. শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল
গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন
# কামাল সাহেব একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০,০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ১২০০০ টাকা পরিশোধ করেন।
ওপরের তথ্যের আলোকে নিচের (১৬ ও ১৭) নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৬। ৫০,০০০ টাকার ৮% = কত?
ক. ৫০০০ টাকা খ. ৪০০০ টাকা
গ. ৩০০০ টাকা ঘ. ২০০০ টাকা
১৭. প্রথম কিস্তি পরিশোধের পর তাঁর আর কত টাকা ঋণ থাকবে?
ক. ৩০০০০ টাকা খ. ৩২০০০ টাকা
গ. ৩৩৩৬০ টাকা ঘ. ৩৪১২০ টাকা।
অধ্যায়-৩
১। কোন শতাব্দীতে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির প্রবর্তন হয়?
ক. ষষ্ঠদশ খ. সপ্তদশ গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ
২। ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ১ একক খ. ১ বর্গ একক
গ. ২ একক ঘ. ২ বর্গ একক
৩। ৬ মি. ৮ ডেসি মি. ৭ সেমি. = কত মিমি.?
ক. ৬৮৭ মিমি. খ. ৬০৮৭ মিমি.
গ. ৬৮৭০ মিমি. ঘ. ৬৮৭০০ মিমি.
৪। ল্যাটিন ভাষায় মিলি. অর্থ কী?
ক. দশমাংশ খ. শতাংশ
গ. সহস্রাংশ ঘ. অযুতাংশ
৫। ১ ইঞ্চি = কত সেমি.?
ক. ২.৫৪ সেমি. খ. ৪.২৫ সেমি.
গ. ৫.৪২ সেমি. ঘ. ২৫.৪ সেমি.
৬। ১ কুইন্টাল = কত কিলোগ্রাম?
ক. ১০ কিগ্রা. খ. ১০০ কিগ্রা.
গ. ১০০০ কিগ্রা. ঘ. ১০০০০ কিগ্রা.
৭। একটি ঘন বস্তুর দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা ১ মিটার হলে আয়তন কত?
ক. ১ মিটার খ. ১ বর্গমিটার
গ. ১ ঘনমিটার ঘ. ৩ ঘনমিটার
৮। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৫০০ বর্গ সেমি. এবং উচ্চতা ২৫ সেমি. হলে, ভূমির দৈর্ঘ্য কত?
ক. ১০ সেমি. খ. ২০ সেমি.
গ. ৩০ সেমি. ঘ. ৪০ সেমি.।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ।
অধ্যায়-৩
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা