বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
# নিপুণ ও দিগন্তর কাছে যথাক্রমে x ও y সংখ্যক চকলেট আছে। নিপুণের দিগন্ত অপেক্ষা ২টি চকলেট বেশি আছে।
ওপরের তথ্যের আলোকে নিচের ১০—১২ নং প্রশ্নের উত্তর দাও:
১০। ওপরের বর্ণনা সাপেক্ষে নিচের কোনটি সঠিক সমীকরণ?
ক. x+2 = y খ. x = y+2
গ. x+y = 2 ঘ. x+y+2 = 0
১১। দিগন্তর কাছে 3টি চকলেট থাকলে দুজনের মোট কয়টি চকলেট আছে?
ক. 8 টি খ. 6 টি গ. 4 টি ঘ. 3 টি
১২। একটি চকলেটের দাম 2 টাকা হলে দুজন কত টাকার চকলেট কিনেছে?
ক. 8 টাকার খ. 10 টাকার গ. 12 টাকার ঘ. 16 টাকার।
অধ্যায়-৭
১। কে প্রথম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন?
ক. জর্জ ওয়াশিংটন খ. পণ্ডিত ইউক্লিড
গ. পিথাগোরাস ঘ. জর্জ ক্যান্টর
২। ৬-এর প্রথম তিনটি গুণিতকের সেট নিচের কোনটি?
ক. {2, 3, 6} খ. {0, 6, 12}
গ. {6, 12, 18} ঘ. {3, 6, 12}
৩। 40 থেকে 60-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যাগুলোর সেটের উপাদান কয়টি?
ক. 3 টি খ. 4 টি গ. 6 টি ঘ. 7 টি
৪। সেটকে প্রধানত কয়টি পদ্ধতিতে প্রকাশ করা হয়?
ক. 1 টি খ. 2 টি গ. 3 টি ঘ. 4 টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
10. L 11. K 12. N|
অধ্যায়-৭
১. ঘ ২. খ ৩. ক ৪. খ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা