গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯

চিত্রে, a = 6 সে.মি. এবং b = 10 সে.মি. হলে, নিচের ১৩-১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৩। C = কত?
ক. 8 সে.মি. খ. 10 সে.মি.
গ. 12 সে.মি ঘ. 16 সে.মি.
১৪। CE = কত?
ক. 8 সে.মি. খ. 10 সে.মি.
গ. 12 সে.মি ঘ. 16 সে.মি.
১৫। ACE-এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
ক. 24 খ. 30 গ. 40 ঘ. 50
১৬। ABDE চতুর্ভুজের ক্ষেত্রফল বর্গ সে.মি.?
ক. 98 খ. 128 গ. 196 ঘ. 392
১৭। চিত্রে, D ও E যথাক্রমে AB ও AC বাহুর মধ্যবিন্দু হলে,  ক্ষেত্র ADE ও  ক্ষেত্র ABC-এর অনুপাত কোনটি?

ক. 4 : 1 খ. 2 : 1 গ. 1 : 2 ঘ. 1 : 4
# একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সে.মি. বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গ সে.মি. হলে নিচের ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৮। ত্রিভুজটির উচ্চতা কত?
ক. 2 সে.মি. খ. 3 সে.মি.
গ. 6 সে.মি ঘ. 12 সে.মি.
১৯। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
ক. 5.20 সে.মি. খ. 6.71 সে.মি.
গ. 11.62 সে.মি. ঘ. 12.37 সে.মি.
২০। চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ। ADBC এবং AB=2 সে.মি. হলে—
i. ABC-এর পরিসীমা = 6 সে.মি.
ii. ABC-এর উচ্চতা = 3 সে.মি.
iii. ABC-এর ক্ষেত্রফল = ╓3 বর্গ সে.মি.

নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
# নিচের চিত্রে AD BC. চিত্রের আলোকে ২১—২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:

২১। ABC-এর ক্ষেত্রফল কত?
ক. 24 বর্গ সে.মি. খ. 48 বর্গ সে.মি.
গ. 96 বর্গ সে.মি. ঘ. 192 বর্গ সে.মি.
২২। চিত্রের দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত?
ক. 12 বর্গ সে.মি. খ. 16 বর্গ সে.মি.
গ. 24 বর্গ সে.মি. ঘ. 48 বর্গ সে.মি.।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৯
১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. গ ২১. ক ২২. ক।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা