গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৯

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, গণিত বিষয়ের ওপর আমাদের আজকের আলোচনায় রয়েছে ‘শতকরা’ শিরোনামযুক্ত নবম অধ্যায়। এই অধ্যায় সম্পৃক্ত অনুশীলনী ৯-এ রয়েছে তিন ধরনের সমস্যা। আর এই সমস্যাগুলো হলো সাধারণ শতকরা নির্ণয়, লাভ-ক্ষতি, ক্রয়মূল্য-বিক্রয়মূল্য ও মুনাফা, আসল, মুনাফার হার, সময় ইত্যাদি নির্ণয়।

শতকরাসংক্রান্ত যেকোনো গাণিতিক সমস্যা সমাধানের আগে আমাদের জেনে নিতে হবে ‘শতকরা’ বলতে কী বোঝায়? ‘শতকরা’ শব্দটির অর্থ হলো ‘প্রতি শ’-তে অর্থাত্ প্রতি ১০০-এর মধ্যে তুলনামূলক হিসাব। যেমন গত প্রথম সাময়িক পরীক্ষায় গণিত বিষয়ে মোট নম্বর ছিল ১০০। তুমি ওই পরীক্ষায় গণিত বিষয়ে পেয়েছ  ৯৫  নম্বর।

এক্ষেত্রে বলা যায় তুমি গণিত বিষয়ের মোট নম্বরের   ৯৫  অংশ পেয়েছ।

                                                               ১০০   

আবার এই কথাটি এভাবেও বলা যায়, তুমি গণিতে শতকরা ৯৫ নম্বর পেয়েছ।

তাহলে, শতকরা ৯৫ বলতে আমরা যেমন বুঝে থাকি , তেমনি শতকরা ৫, শতকরা ১০, শতকরা ২৫ ইত্যাদি বলতে ও বুঝি , , ইত্যাদি। এ থেকে স্পষ্ট বোঝা যায়, শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর ১০০।

‘শতকরা’ শব্দটিকে সংক্ষেপে ‘%’ এই চিহ্ন (প্রতীক) দিয়ে প্রকাশ করা হয়। ‘%’ চিহ্নটির অর্থ হলো । যেমন ‘শতকরা ৪’ কথাটি আমরা সংক্ষেপে লিখে থাকি ৪%। আবার ৪%-কে লিখতে পারি ৪ ( বা  ।

এবার এসো, অনুশীলনীর সমস্যাগুলোর প্রতি দৃষ্টি দেওয়া যাক।

প্রশ্ন: আলীপুর গ্রামের লোকসংখ্যা ১৮০০ জন। ওই গ্রামে ৪৫% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত?

সমাধান:

       ১০০ জন লোকের মধ্যে শিক্ষিত ৪৫  জন

(     ১    ”       ”      ”      ”   জন

(  ১৮০০ ”       ”      ”      ”   জন

                                       = (৪৫(১৮) জন

                                       = ৮১০ জন

অতএব, ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা ৮১০ জন।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা