গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের অধ্যায়-৬ থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হলো।

ABC ত্রিভুজে AB = AC, ╨A = 60হ্ন , BD = CD, AE = CE, AF = BF.
প্রশ্ন:
ক. ABC ত্রিভুজে ╨B +╨C-এর সমষ্টি নির্ণয় করো।২
খ. প্রমাণ করো যে ABC একটি সমবাহু ত্রিভুজ। ৪
গ. দেখাও যে AD = BE = CF. ৪

উত্তর-ক.
ABC ত্রিভুজে AB = AC (ত্রিত্রভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান)
 ╨B = ╨C
আমরা জানি, ╨A +╨B + ╨C = 180হ্ন
 ╨B + ╨C = 180হ্ন ╨A = 180হ্ন  60হ্ন = 120হ্ন
[জেনে রাখো: ABC ত্রিভুজে ╨B = ╨C নির্ণয় করতে পারলে ১ নম্বর পাবে।]
উত্তর-খ.
╨B + ╨C = 120হ্ন
বা, ╨C + ╨C = 120হ্ন
 ╨C = 60হ্ন
 ╨B = ╨C = ╨A = 60হ্ন
ABC ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান।
ABC ত্রিভুজে AB = AC
আবার, ╨C = ╨A, সুতরাং AB = BC
ABC ত্রিভুজে AB = AC = BC
 ABC একটি সমবাহু ত্রিভুজ
[জেনে রাখো: ABC ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান দেখাতে পারলে ৩ নম্বর পাবে।
ABC ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান দেখাতে পারলে ২ নম্বর পাবে।
ABC ত্রিভুজের ╨B বা ╨C-এর মান নির্ণয় করতে পারলে ১ নম্বর পাবে।]
উত্তর-গ.
এখন দেখাতে হবে যে, AD = BE = CF
ABD এবং ACF ত্রিভুজদ্বয়ের মধ্যে
AB = AC (যেহেতু ABC সমবাহু ত্রিভুজ)
AF = BD (সমান সমান বাহুর অর্ধেক)
╨B = ╨A (সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান)
 ABD এবং ACF ত্রিভুজ সর্বসম। অর্থাত্, AD = CF
BCE এবং ACF ত্রিভুজদ্বয়ের মধ্যে—
BC = AC (যেহেতু ABC সমবাহু ত্রিভুজ)
AF = CE (সমান সমান বাহুর অর্ধেক)
╨C = ╨A (সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান)
 BCE এবং ACF ত্রিভুজ সর্বসম। অর্থাত্, BE = CF
 AD = BE = CF দেখানো হলো
[জেনে রাখো: দুই জোড়া ত্রিভুজ (ABD ও ACF ত্রিভুজ এবং BCE ও ACF ত্রিভুজ) সর্বসম দেখাতে পারলে ৩ নম্বর প্রাপ্ত হবে।
ত্রিভুজদ্বয় (ABD এবং ACF ত্রিভুজ) সর্বসম দেখাতে পারলে ২ নম্বর পাবে।
ত্রিভুজদ্বয়ের সর্বসমতার একটি শর্ত উল্লেখ করতে পারলে ১ নম্বর পাবে।]
শিক্ষাক্রম বিশেষজ্ঞ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা