বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৮
৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ে ১০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো:
৯৮, ৮০, ৮০, ৯২, ৯৯, ৮০, ৮২, ৮২, ৮৭, ৮০।
ওপরের তথ্য অনুসারে (৭-১০) নং প্রশ্নের উত্তর দাও:
৭। উপাত্তগুলো কোন ধরনের?
ক. বিন্যস্ত খ. অবিন্যস্ত গ. শ্রেণিবিন্যস্ত ঘ. বিচ্যুতি সংখ্যা
৮। উপাত্তসমূহের গড় কত? ক. ৯৯ খ. ৯২ গ. ৮৬ ঘ. ৮০
৯। উপাত্তসমূহের মধ্যক কত? ক. ৯৯ খ. ৮৭ গ. ৮২ ঘ. ৮০
১০। উপাত্তসমূহের প্রচুরক কত? ক. ৯৯ খ. ৯৮ গ. ৮২ ঘ. ৮০
১১। সংগৃহীত উপাত্তসমূহের চলকের মানের সমষ্টিকে যদি চলকের সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে কী পাওয়া যায়?
ক. প্রচুরক খ. মধ্যক গ. যোজিত গণসংখ্যা ঘ. গাণিতিক গড়
১২। কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে কী বলা হয়?
ক. গড় খ. মধ্যক গ. প্রচুরক ঘ. যোজিত গণসংখ্যা
১৩। উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তসমূহকে সমান দুই ভাগে ভাগ করে তাকে কী বলা হয়?
ক. গড় খ. মধ্যক গ. প্রচুরক ঘ. শ্রেণির মধ্যমান
১৪। ১, ০, ১, ০, ১, ০, ১, ০, ১, ০, ১ সংখ্যাগুলোর গড় কত?
ক. ০.৫ খ. ০.৫৪ গ. ১.০০ ঘ. ৩.০০
১৫। ১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
ক. ১২.৯ খ. ১১.৮ গ. ১০.৫ ঘ. ১০
১৬। ১৫ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
ক. ২৭ খ. ২৬ গ. ২৫ ঘ. ২৪
১৭। ৫, ৩, ৪, ৮, ৬, ৭, ৯, ১১, ১০ সংখ্যাগুলোর মধ্যম পদ কত?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
১৮। ২৭, ৪০, ৩২, ৫০, ৪৮, ৩৮, ২৭, ২৯ উপাত্তসমূহের মধ্যক কত?
ক. ৩২ খ. ৩৪ গ. ৩৫ ঘ. ৩৮
১৯। একজন বোলার তার ৫ ওভারে যথাক্রমে ৬, ৪, ১০, ২, ৮ রান দিয়েছেন। তিনি গড়ে প্রতি ওভারে কত রান দিয়েছেন?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৮
২০। তথ্য বা উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপিত হলে —
i. সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয় ii. উপাত্ত চিত্তাকর্ষক হয়
iii. উপাত্তসমূহের প্রকৃতি বুঝতে সহজ হয়
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১। ০, ১, ২, ৩, ১২, ৪, ৫, ১৬, ৬, ৭, ১০ সংখ্যাগুলোর প্রচুরক কত?
ক. ০ খ. ১২ গ. ১৬ ঘ. প্রচুরক নেই
২২। ১—২৯ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
ক. ১৫ খ. ১৬ গ. ১৮ ঘ. ২০
২৩। ২৮, ৩০, ২৫, ২৭, ২৮, ২৫, ৩২ সংখ্যাগুলোর প্রচুরক কত?
ক. ২৫ খ. ২৭, ২৮ গ. ৩০ ঘ. ২৫, ২৮
২৪। কোনো শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন বালকের গড় ওজন ৫২ কেজি এবং অবশিষ্ট ১৫ জন বালিকার গড় ওজন ৪০ কেজি। শিক্ষার্থীদের গড় ওজন কত কেজি?
ক. ৪৬ খ. ৪৭ গ. ৪৮ ঘ. ৪৯।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৮
৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. গ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা