সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-১ (প্যাটার্ন) থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
সংখ্যা প্যাটার্নের নিচের সারণিটি লক্ষ করো:
ক্রমিক
নং রাশি পদ
১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ১০ম ১০০তম
১ ৩ক + ২ ৫ ৮ ১১
২ ক২ + ১ ২ ৫ ১০০০১
প্রশ্ন: ক. প্যাটার্নটি পূর্ণ করো, যেখানে ‘ক’ পদ সংখ্যা। ২
খ. ক্রমিক নং ১-এর সংখ্যাগুলোর ১ম ৬০টি পদের সমষ্টি নির্ণয় করো। ৪
গ. ক্রমিক নং ২-এর ৭ম ও ৮ম পদ নির্ণয় করে প্রতিটিকে দুইটি উপায়ে দুইটি বর্গে সমষ্টিরূপে প্রকাশ করো। ৪
সমাধান: ক. সংখ্যা প্যাটার্নের সারণিটি পূর্ণ করা হলো:
ক্রমিক
নং রাশি পদ
১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ১০ম ১০০তম
১ ৩ক + ২ ৫ ৮ ১১ ১৪ ১৭ ৩২ ৩০২
২ ক২ + ১ ২ ৫ ১০ ১৭ ২৬ ১০১ ১০০০১
[জেনে রেখো: ক্রমিক নং ১-এর খালি ঘরগুলো পূর্ণ করতে পারলে ১ নম্বর পাবে।]
সমাধান: খ.
ক্রমিক নং ১-এর প্যাটার্নটির বীজগণিতীয় রাশি = ৩ক + ২, যেখানে ‘ক’ পদ সংখ্যা।
প্যাটার্নটির ৬০তম পদ = (৩┤৬০) + ২ = ১৮২ [এখানে, ক = ৬০]
ক্রমিক নং ১-এর প্যাটার্নটির সংখ্যাগুলোর যোগফল = ৫ + ৮ + ১১ + ১৪ + ............. + ১৮২
এখানে,
সংখ্যাগুলোর ১ম সংখ্যা = ৫
শেষ সংখ্যা = ১৮২
পদ সংখ্যা = ৬০
( যোগফল =
=
=
= ৫৬১০
নির্ণেয় যোগফল = ৫৬১০।
উত্তর: ৫৬১০।
[জেনে রেখো: যোগফলের সূত্র লিখে মান বসাতে পারলে ৩ নম্বর পাবে, প্যাটার্নটি লিখে এর (১ম সংখ্যা, শেষ সংখ্যা এবং পদসংখ্যা) লিখতে পারলে ২ নম্বর পাবে এবং প্যাটার্নটির ৬০তম পদ নির্ণয় করতে পাররে ১ নম্বর পাবে।]
সমাধান: গ.
ক্রমিক নং ২-এর প্যাটার্নটির বীজগণিতীয় রাশি = ক২ + ১, যেখানে ‘ক’ পদ সংখ্যা।
প্যাটার্নটির ৭ম পদ = ৭২ + ১ = ৪৯ + ১ = ৫০, [এখানে, ক = ৭]
প্যাটার্নটির ৮ম পদ = ৮২+১ = ৬৪+১ = ৬৫, [এখানে, ক = ৮]
৫০ এবং ৬৫ সংখ্যা দুইটির প্রতিটিকে দুইটি উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করে পাই—
৫০ = ১২ + ৭২ = ৫২ + ৫২
৬৫ = ১২ + ৮২ = ৪২ + ৭২
[জেনে রেখো: ৫০ = ১২ + ৭২ = ৫২ + ৫২ নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে, প্যাটার্নটির ৮ম পদ নির্ণয় করতে পারলে ২ নম্বর পাবে এবং ৭ম পদ নির্ণয় করতে পারলে ১ নম্বর পাবে]।