গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কমপক্ষে কয়টি উপাত্ত দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২। তিনটি বাহুর দৈর্ঘ্য (সে.মি.) দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. 3, 5, 6 খ. 4, 5, 9 গ. 5, 6, 12 ঘ. 6, 7, 16
৩। তিনটি বাহুর দৈর্ঘ্য (সে.মি.) দেওয়া আছে। কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. 1, 2, 3 খ. 2, 3, 4 গ. 3, 4, 5 ঘ. 4, 5, 6
৪। একটি ত্রিভুজের কয়টি অঙ্গ?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৫। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব?
ক. সমকোণী খ. সমবাহু গ. সমদ্বিবাহু ঘ. বিষমবাহু
৬। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:2:3 হলে, ত্রিভুজটি কোন প্রকৃতির?
ক. সমকোণী খ. সূক্ষ্মকোণী গ. স্থুলকোণী ঘ. সমবাহু
৭। 80হ্ন কোণের সম্পূরক কোণের মান কত?
ক. 10হ্ন খ. 80হ্ন গ. 100হ্ন ঘ. 280হ্ন
৮। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে কোণগুলোর অনুপাত নিচের কোনটি?
ক. 1: 2 : 3 খ. 1: 1: 2 গ. 2: 2: 3 ঘ. 1: 2: 4
৯। কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়? যখন দেওয়া থাকে—
ক. তিনটি বাহু খ. একটি বাহু ও দুটি কোণ
গ. দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ ঘ. তিনটি কোণ
১০। শুধু পরিসীমা জানলেই—
i. বর্গ আঁকা সম্ভব ii. সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব
iii. আয়ত আঁকা সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i , ii ও iii
১১। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১২। কমপক্ষে কয়টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বিশেষ ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৩। কয়টি উপাত্ত দেওয়া সামান্তরিক আঁকা সম্ভব?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৪। একটি আয়তের সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সে.মি. ও 6 সে.মি.। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?
ক. 30হ্ন খ. 45হ্ন গ. 60হ্ন ঘ. 90হ্ন
১৫। পাশের দেওয়া চিত্রে, x এর মান কত?
ক. 15হ্ন খ. 18হ্ন
গ. 20হ্ন ঘ. 25হ্ন.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
১. গ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ।
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা