পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। আজ ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে প্রশ্নের নমুনা উত্তর ছাপা শুরু হলো। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ের বানান রীতি অনুসারে এ পাতার প্রতিটি লেখা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, গণিত বিষয়ের ১ নম্বর প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। মনে রাখবে, এ প্রশ্নে ২৪টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে যার মধ্যে ২০টি হবে যোগ্যতাভিত্তিক। পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো।
প্রশ্ন: এক রিমে ৫০০ তা কাগজ থাকে। ১১৮ রিমে কত তা কাগজ থাকবে?
ক. ৬৯০০০ খ. ৫৯০০০ গ. ৪৯০০০ ঘ. ৩৯০০০
উত্তর: খ. ৫৯০০০
প্রশ্ন: ১টি কলমের দাম ৪ টাকা হলে, ৮টি কলমের দাম কত?
ক. ২০ টাকা খ. ২৪ টাকা
গ. ৩২ টাকা ঘ. ৪০ টাকা
উত্তর: গ. ৩২ টাকা
প্রশ্ন: একটি খেলনা পুতুলের মূল্য ৬০০ টাকা। এরকম ৩২৪টি খেলনা পুতুলের মূল্য কত?
ক. ১৯৪৪০০ খ. ১৮৫৬০০
গ. ১৮৪৫০০ ঘ. ১১২৬৭৫
উত্তর: ক. ১৯৪৪০০
প্রশ্ন: শিহাবের গণিত বইয়ে ১৯৯ পৃষ্ঠা আছে। এরকম ১৫টি গণিত বইয়ে কতটি পৃষ্ঠা আছে?
ক. ৯২৮৫ খ. ৮৯২৫
গ. ২৯৮৫ ঘ. ২৮৯৫
উত্তর: গ. ২৯৮৫
প্রশ্ন: একটি সাইকেলের দাম ৫৮২৫ টাকা। এরূপ ১০টি সাইকেলের দাম কত?
ক. ৫০৮২৫ টাকা খ. ৫৮০২৫ টাকা
গ. ৫৮২০৫ টাকা ঘ. ৫৮২৫০ টাকা
উত্তর: ঘ. ৫৮২৫০ টাকা
প্রশ্ন: তারেকের ইংরেজি বইয়ে ৭৭টি পৃষ্ঠা আছে। এরূপ ১০টি ইংরেজি বইয়ের পৃষ্ঠাসংখ্যা কত?
ক. ৮৭ খ. ৬৭ গ. ৭৭১০ ঘ. ৭৭০
উত্তর: ঘ. ৭৭০
প্রশ্ন: ০ শূন্য. কে ৯৯ দ্বারা গুণ করে গুণফলের সঙ্গে ২০ যোগ করলে যোগফল কোনটি হবে?
ক. ০ খ. ১৯ গ. ৮০ ঘ. ২০
উত্তর: ঘ. ২০
প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা হলে, তার ১০ দিনে আয় কত হবে?
ক. ২১৬ টাকা খ. ২১৬০ টাকা
গ. ২১৬০০ টাকা ঘ. ২১.৬০ টাকা
উত্তর: খ. ২১৬০ টাকা
প্রশ্ন: নিচের কোন ভাগফলটি সঠিক?
ক. ১২৫ ×২৫ = ৪ খ. ৪৫ ×৪৫ = ০
গ. ১৩২ ×১২ = ৯ ঘ. ৩১ ×১ = ৩১
উত্তর: ঘ. ৩১ ×১ = ৩১
প্রশ্ন: ৪২৫৭৮ কে ১০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ৮
উত্তর: ঘ. ৮।
প্রশ্ন: ১৫×৮ = এখানে খালি ঘরে নিচের কোনটি হবে?
ক. ১২০ খ. ১৪০ গ. ১৬০ ঘ. ১৮০
উত্তর: ক. ১২০।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা