গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্ন ও তার সমাধান করব।
সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-২

জনাব হাসান সরল ও চক্রবৃদ্ধি হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। ৩ বছর পর সরল মুনাফা ১২,০০০ টাকা পান।
ক. সরল মুনাফার হার নির্ণয় করো। ২
খ. জনাব হাসানের পরবর্তী ৫ বছর পর মুনাফা আসল নির্ণয় করো। ৪
গ. ১০% মুনাফায় উক্ত টাকার ৬ বছরে চক্রবৃদ্ধি মূলধন বের করো। ৪

উত্তর: ক.
দেওয়া আছে,
আসল P = ৫০,০০০ টাকা;
সময় n = ৩ বছর;
মুনাফা I =১২,০০০ টাকা
আমরা জানি, I = Pnr
বা, r = I/Pn
মুনাফার হার = {মুনাফা/(আসল ┤সময়)}┤১০০
= ১২,০০০/(৫০,০০০┤৩)
= ৮%
 মুনাফার হার ৮ টাকা ।

[জেনে রাখো: মুনাফার হারের সূত্র লিখতে পারলে ১ নম্বর পাবে।]

উত্তর: খ.
আমরা জানি,
মুনাফা আসল = P (১+nr)
এখানে,
আসল P = ৫০,০০০ টাকা; সময় n = ৩+৫ = ৮ বছর
মুনাফার হার r = ৮% = ৮/১০০
 মুনাফা আসল = P (১+nr)
= ৫০,০০০ (১+৮┤৮/১০০)
= ৮২,০০০ টাকা।
 মুনাফা আসল ৮২,০০০ টাকা।

[জেনে রাখো: সূত্রের বিভিন্ন মানগুলো বসাতে পারলে ৩ নম্বর পাবে। মুনাফা আসলের সূত্র লিখতে পারলে ২ নম্বর পাবে। নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারলে ১ নম্বর পাবে।]

উত্তর : গ.
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন C = P (১ +r)n
এখানে,
আসল P = ৫০,০০০ টাকা; সময় n = ৬ বছর
মুনাফার হার r = ১০% = ১০/১০০
 C = ৫০,০০০ (১+r)n
= ৫০,০০০ (১+১০/১০০)৬
= ৮৮,৫৭৮.০৫ টাকা
 চক্রবৃদ্ধি মূলধন ৮৮,৫৭৮.০৫ টাকা।

[জেনে রাখো: সূচক সম্পর্কিত মানগুলো বের করতে পারলে ৩ নম্বর পাবে। সূত্রের বিভিন্ন মানগুলো বসাতে পারলে ২ নম্বর পাবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখতে পারলে ১ নম্বর পাবে।]
শিক্ষাক্রম বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা