গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-১ থেকে একটি নমুনা প্রশ্ন ও তার সমাধান করব।
অধ্যায়-১
# নিচে চিত্রগুলো লক্ষ করো—

প্রশ্ন:
ক. ৩ ক্রমের ম্যাজিক বর্গের দুটি বৈশিষ্ট্য লেখো।
খ. সূত্রের মাধ্যমে পরবর্তী চিত্রটি রেখাংশ উল্লেখসহ অঙ্কন করো।
গ. জ্যামিতিকভাবে দেখাও যে, প্যাটার্নটির ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি পূর্ণবর্গ সংখ্যা।
উত্তর: ক.
বৈশিষ্ট্য দুটি নিচে দেওয়া হলো:
১. একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান তিন ভাগে ভাগ করে নয়টি ছোট বর্গক্ষেত্র তৈরি করা হয়।
২. প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে ১ থেকে ৯ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে, যাতে পাশাপাশি, উপর-নিচ, কোনাকুনি যোগ করলে যোগফল একই হয়।
[জেনে রাখো: যেকোনো একটি বৈশিষ্ট্য লিখতে পারলে ১ নম্বর পাবে।]
উত্তর: খ.
১ম চিত্রে রেখাংশের সংখ্যা ১, ২য় চিত্রে রেখাংশের সংখ্যা ৩, ৩য় চিত্রে রেখাংশের সংখ্যা ৫, চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা ৭।
চিত্রগুলো লক্ষ করলে দেখা যায়,
১ম চিত্রে রেখাংশের সংখ্যা = (২ক + ১)টি বা ১টি
২য় চিত্রে রেখাংশের সংখ্যা = (২ক + ১)টি বা ৩টি
৩য় চিত্রে রেখাংশের সংখ্যা = (২ক + ১)টি বা ৫টি
৪র্থ চিত্রে রেখাংশের সংখ্যা = (২ক + ১)টি বা ৭টি
প্রতিক্ষেত্রে রেখাংশের সংখ্যা পাওয়া যায় (২ক + ১)
সূত্রটি হলো (২ক + ১) [ ক = ০, ১, ২, ৩ ... ]
পরবর্তী চিত্রে রেখাংশের সংখ্যা হবে (২ক + ১)টি বা ৯টি [ ক = ৪ ] এবং চিত্রটি হবে নিচের রকম

জেনে রাখো: প্যাটার্নটি নির্ণয় করার সূত্র তৈরি করতে পারলে ৩ নম্বর পাবে। চিত্রে রেখাংশের সংখ্যাগুলো থেকে সূত্র নির্ণয়ের পদ্ধতি বের করতে পারলে ২ নম্বর পাবে। চিত্রে রেখাংশের সংখ্যাগুলো পর্যায়ক্রমে নির্ণয় করতে পারলে ১ নম্বর পাবে।]
উত্তর: গ.
প্যাটার্নটি হলো ১, ৩, ৫, ৭, ৯ ... ...
আমরা লক্ষ করি
১ = ১২ একটি পূর্ণবর্গ সংখ্যা
১ + ৩ = ৪ = ২২ একটি পূর্ণবর্গ সংখ্যা
১ + ৩ + ৫= ৯ = ৩২ একটি পূর্ণবর্গ সংখ্যা
১ + ৩ + ৫+ ৭= ১৬ = ৪২ একটি পূর্ণবর্গ সংখ্যা
 প্রতিবার যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। এটাকে আমরা জ্যামিতিক প্যাটার্ন হিসেবে ব্যাখ্যা করতে পারি।

[জেনে রাখো: প্যাটার্নটির ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে। প্যাটার্নটির ৩-৪টি বিজোড় সংখ্যার যোগফল পূর্ণবর্গ সংখ্যা দেখাতে পারলে ২ নম্বর পাবে। প্যাটার্নটির ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি পূর্ণবর্গ সংখ্যার পদ্ধতি দেখাতে পারলে ১ নম্বর পাবে।]
শিক্ষাক্রম বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা