গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ের বানানরীতি অনুসারে এ পাতার প্রতিটি লেখা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, গণিত বিষয়ের ১ নম্বর প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।’ মনে রাখবে, এ প্রশ্নে ২৪টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে যার মধ্যে ২০টি হবে যোগ্যতাভিত্তিক। পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: একটি কলমের ক্রয়মূল্য ৫০ টাকা। কলমটি ৬০ টাকায় বিক্রয় করলে, লাভ কত হবে?
ক. ৫ টাকা খ. ৭ টাকা গ. ১২ টাকা ঘ. ১০ টাকা
উত্তর: ঘ. ১০ টাকা
প্রশ্ন: আরাফাত সাহেব বেতনের ৫% টাকা ব্যাংকে জমা রাখলে মাসে ৫০০ টাকা জমা হয়। তার মাসিক বেতন কত?
ক. ১০০০০ টাকা খ. ৮০০০ টাকা
গ. ৫০০০ টাকা ঘ. ১৫০০০ টাকা
উত্তর: ক. ১০০০০ টাকা
প্রশ্ন: ২৫% লাভ করতে ২৪০ টাকার শার্ট কত টাকায় বিক্রয় করতে হবে?
ক. ২৮০ খ. ৩০০ গ. ৪০০ ঘ. ৩৬০
উত্তর: খ. ৩০০।
প্রশ্ন: ৩৬ সেন্টিমিটার ৮ মিলিমিটারকে মিলিমিটারে প্রকাশ করলে মান কোনটি হবে?
ক. ৩৬০ মিলিমিটার খ. ৩৬৮ মিলিমিটার
গ. ৩৭৮ মিলিমিটার ঘ. ৩৮৮ মিলিমিটার
উত্তর: খ. ৩৬৮ মিলিমিটার
প্রশ্ন: ২৭ মিটার ৩৬ সেন্টিমিটার ৯ মিলিমিটারকে মিটারে প্রকাশ করলে মান কোনটি হবে?
ক. ২৭.৩৬৯ মিটার খ. ২৭.৩০৯ মিটার
গ. ২০.৩৬৯ মিটার ঘ. ২০.৩৬০ মিটার
উত্তর: ক. ২৭.৩৬৯ মিটার
প্রশ্ন: একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল ১৮৯ বর্গমিটার এবং উচ্চতা ১৪ মিটার হলে এর ভূমির পরিমাপ কত হবে
ক. ২৭ মিটার খ. ৩১ মিটার গ. ৩৮ মিটার ঘ. ৫৪ মিটার
উত্তর: ক. ২৭ মিটার
প্রশ্ন: একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ২৫ মিটার ও উচ্চতা ১৮ মিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. ১২০ বর্গমিটার খ. ২২৫ বর্গমিটার
গ. ২৭৫ বর্গমিটার ঘ. ২৯৫ বর্গমিটার
উত্তর: খ. ২২৫ বর্গমিটার।
প্রশ্ন: রবিন ১৩টা ৫০ মিনিটে বাড়ির দিকে রওয়ানা হয় এবং ১৮টা ১০ মিনিটে বাড়ি পৌঁছে। তার বাড়ি যেতে কত সময় লাগে?
ক. ১০ ঘণ্টা ৪০ মিনিট খ. ৮ ঘণ্টা ৪০ মিনিট
গ. ৬ ঘণ্টা ২০ মিনিট ঘ. ৪ ঘণ্টা ২০ মিনিট
উত্তর: ঘ. ৪ ঘণ্টা ২০ মিনিট
প্রশ্ন: মনিপুর গ্রামে ১৫০০ লোক বাস করে। জনসংখ্যার ঘনত্ব ৩০০ হলে এরিয়া কত বর্গ কিমি।
ক. ৩ খ. ১৮০০ গ. ৪৫০০ ঘ. ১২০০
উত্তর: ক. ৩ ।
প্রশ্ন:
শ্রেণি ১ম ২য় ৩য় ৪র্থ
শিক্ষার্থীর সংখ্যা ৫৮ ৫৫ ৬৫ ৪২

লেখচিত্রে কোন শ্রেণির স্তম্ভলেখ সবচেয়ে উঁচু?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
উত্তর: গ. ৩য়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা