গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ের বানানরীতি অনুসারে এ পাতার প্রতিটি লেখা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, গণিত বিষয়ের ১ নম্বর প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।’ মনে রাখবে, এ প্রশ্নে ২৪টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে যার মধ্যে ২০টি হবে যোগ্যতাভিত্তিক। পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তরই দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। তোমাদের অনুশীলনের সুবিধার জন্য ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: আতিক ও আসিফ দুই ভাই। আতিকের নিকট ৫৫২৫ টাকা এবং আসিফের নিকট ৯২২৫ টাকা আছে। উভয়ের টাকার পার্থক্য কীভাবে বের করতে হবে?
ক. আতিকের টাকা থেকে আসিফের টাকা বিয়োগ করে
খ. আসিফের টাকা থেকে আতিকের টাকা বিয়োগ করে
গ. আসিফ ও আতিকের টাকা যোগ করে
ঘ. আসিফ ও আতিকের টাকা ভাগ করে
উত্তর: খ. আসিফের টাকা থেকে আতিকের টাকা বিয়োগ করে
প্রশ্ন: মাহবুব আলীর দৈনিক আয় ২১৬ টাকা। তাঁর এক বছরের আয় বের করতে হলে এক দিনের আয়কে—
ক. ১২ দিয়ে ভাগ করতে হবে খ. ১২ দিয়ে গুণ করতে হবে
গ. ৩৬৫ দিয়ে গুণ করতে হবে
ঘ. ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে
উত্তর: গ. ৩৬৫ দিয়ে গুণ করতে হবে
প্রশ্ন: অপূর্বকে তার বাবা খাতা ও পেনসিল কেনার জন্য ৫০ টাকা দিলেন। অপূর্ব ১৬ টাকা দিয়ে একটি খাতা এবং ১২ টাকা দিয়ে দুটি পেনসিল কিনল। খাতা ও পেনসিল কেনার পরে অপূর্বের কাছে আর কত টাকা থাকল?
ক. ২৮ টাকা খ. ২২ টাকা গ. ১৮ টাকা ঘ. ৩৮ টাকা
উত্তর: খ. ২২ টাকা
প্রশ্ন: কোনো সংখ্যা থেকে ১৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৩ হয়। এখানে অজানা সংখ্যাটির জন্য [ক] প্রতীক নিলে [ক] সংখ্যাটি হবে ৩৩ ও ১৭ এর—
ক. যোগফল খ. বিয়োগফল গ. গুণফল ঘ. ভাগফল
উত্তর: ক. যোগফল
প্রশ্ন: ৬টি বাংলা খাতার দাম ৪২ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে ৬টি খাতার দাম থেকে প্রথমে—
ক. ২টি খাতার দাম বের করতে হবে
খ. ৩টি খাতার দাম বের করতে হবে
গ. ১টি খাতার দাম বের করতে হবে
ঘ. ৫টি খাতার দাম বের করতে হবে
উত্তর: গ. ১টি খাতার দাম বের করতে হবে
প্রশ্ন: মাহি, মিমি, এষা ও ঊর্মি এই চার বন্ধু তাদের কাছে থাকা ৫টি আপেল থেকে প্রত্যেকে ১টি করে আপেল নিল। তারা পঞ্চম আপেলটি সমান চার টুকরোয় ভাগ করল এবং প্রত্যেকে একটুকরো করে আপেল নিল। তারা প্রত্যেকে কী পরিমাণ আপেল পেল?
ক. ১ টি খ. ১ টি গ. ১ টি ঘ. ১ টি
উত্তর: ঘ. ১ টি
প্রশ্ন: রাফি বাংলা একাডেমীর একুশে বইমেলা থেকে ৫০ টাকার বই, ৩০ টাকার খাতা ক্রয় করে দোকানদারকে ১০০ টাকার নোট দিল দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০
উত্তর: ক. ২০।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা