গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রতন কান্তি মন্ডল

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-১১ থেকে একটি নমুনা প্রশ্ন ও তার সমাধান করব।

অধ্যায়-১১

# বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলার ৩০টি পাহাড়ের উচ্চতা (মিটার) নিচে দেওয়া হলো:

৭০, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৭৮, ৮০, ৮২, ৮৫, ৭৫, ৬২, ৬৮, ৭৭, ৮৮, ৮১, ৭২, ৪৩, ৯০, ৯২, ৫৩, ৯৩, ৪২, ৪৫, ৬৭, ৯৯, ৯৫, ৭৪, ৫৫, ৬০, ৬১

প্রশ্ন:

ক. শ্রেণি ব্যবধান ১০ ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা নির্ণয় করো।   ২

খ. প্রদত্ত উপাত্তের সারণি তৈরি করে পাহাড়গুলোর গড় উচ্চতা নির্ণয় করো।               ৪

গ. সারণিতে উপস্থাপিত উপাত্তগুলোর আয়তলেখ অঙ্কন করে তোমার মতামত দাও।     ৪

উত্তর: ক. এখানে, উপাত্তের সর্বোচ্চ সাংখ্যিক মান = ৯৯

উপাত্তের সর্বনিম্ন সাংখ্যিক মান  = ৪২

 পরিসর = (উপাত্তের সর্বোচ্চ সাংখ্যিক মান — উপাত্তের সর্বনিম্ন সাংখ্যিক মান) + ১ = (৯৯ — ৪২) + ১ = ৫৮

দেওয়া আছে, শ্রেণি ব্যবধান = ১০

 শ্রেণিসংখ্যা = (পরিসর ╕ শ্রেণি ব্যবধান) = (৫৮ ╕ ১০) = ৫.৮

কিন্তু শ্রেণিসংখ্যা ভগ্নাংশ হতে পারে না।

 প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা = ৬।  উত্তর: ৬।

[জেনে রেখো: উপাত্তের পরিসর নির্ণয়ের জন্য ১ এবং শ্রেণিসংখ্যা নির্ণয়ের জন্য ১ নম্বর পাবে।]

উত্তর: খ. ১০ শ্রেণি ব্যবধান ধরে নিচে প্রদত্ত উপাত্তগুলোর সারণি নির্ণয় করা হলো:

শ্রেণি ব্যবধান          ট্যালিচিহ্ন    গণসংখ্যা

(fi)      শ্রেণি মধ্যমান

(xi)       fixi

৪১ — ৫০     |||                         ৩            ৪৫.৫                ১৩৬.৫

৫১ — ৬০     ||||                ৫            ৫৫.৫                ২৭৭.৫

৬১ — ৭০     |||| |               ৬            ৬৫.৫                ৩৯৩

৭১ — ৮০     |||| ||               ৭            ৭৫.৫                ৫২৮.৫

৮১ — ৯০     ||||                ৫            ৮৫.৫                ৪২৭.৫

৯১ — ১০০    ||||                ৪            ৯৫.৫                ৩৮২

ˆgvU                     Sfi=৩০                        Sfixi = ২১৪৫

আমরা জানি,

গাণিতিক গড় =  =  = ৭১.৫

 পাহাড়গুলোর গড় উচ্চতা ৭১.৫ মিটার। 

উত্তর: ৭১.৫ মিটার।

[জেনে রেখো: ট্যালি নির্ণয়ের জন্য ১, পাহাড়ের সংখ্যা নিণয়ের জন্য ১, fixi এর মান নির্ণয়ের জন্য ১ এবং গড় নির্ণয়ের জন্য ১ নম্বর পাবে।]

উত্তর: গ. আয়তলেখ অঙ্কনের জন্য নিচের সারণিটি সম্পন্ন করি:

শ্রেণি ব্যবধান                প্রকৃত শ্রেণি ব্যবধান          গণসংখ্যা

৪১ — ৫০     ৪০.৫ — ৫০.৫    ৩

৫১ — ৬০     ৫০.৫ — ৬০.৫    ৫

৬১ — ৭০     ৬০.৫ — ৭০.৫    ৬

৭১ — ৮০     ৭০.৫ — ৮০.৫    ৭

৮১ — ৯০     ৮০.৫ — ৯০.৫    ৫

৯১ — ১০০   ৯০.৫ — ১০০.৫  ৪

মনে করি, ছক কাগজের XOXও YOY যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং O মূলবিন্দু। x অক্ষ বরাবর প্রকৃত শ্রেণি ব্যবধান ও y অক্ষ বরাবর পাহাড়ের সংখ্যা বিবেচনা করি। x অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য সমান ২ একক এবং y অক্ষ বরাবর প্রতি পাঁচটি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য সমান ১ একক ধরে প্রতিটি আয়তক্ষেত্র অঙ্কন করি। যেখানে প্রতিটি আয়তের প্রস্থ x অক্ষ বরাবর এবং দৈর্ঘ্য y অক্ষ বরাবর। সব আয়তের সম্মিলিত রূপই প্রদত্ত উপাত্তগুলোর আয়তলেখ।

[জেনে রেখো: প্রকৃত শ্রেণি ব্যবধান বা অবিচ্ছিন্ন শ্রেণিব্যাপ্তি ব্যবহার করে প্রদত্ত উপাত্তগুলোর লেখ অঙ্কন করতে পারলে ২ নম্বর এবং বর্ণনার জন্য ২ নম্বর পাবে। মনে রাখতে হবে, লেখচিত্র অবশ্যই সঠিক হতে হবে।]

মাস্টার ট্রেইনার

সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা