গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

৪ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ৪ নম্বর প্রশ্নটি থাকবে গড় সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও সমাধান।

প্রশ্ন: ২০ জন ছাত্র গণিত পরীক্ষায় অংশগ্রহণ করল। তাদের মধ্যে ২ জন গড়ে ৬০ নম্বর, ১৩ জন গড়ে ৬৫ নম্বর ও ৫ জন গড়ে ৫৫ নম্বর পেল।
ক. ২ জন ছাত্রের নম্বরের যোগফল কত?
খ. ১৩ জন ছাত্রের নম্বরের যোগফল কত?
গ. ৫ জনের নম্বরের যোগফল কত?
ঘ. ২০ জন ছাত্রের নম্বরের যোগফল কত?
ঙ. ছাত্রদের গড় নম্বর কত?
সমাধান:
(ক)
২ জনের গড় নম্বর ৬০
২ জনের নম্বরের যোগফল (৬০ × ২)
= ১২০
(খ)
১৩ জনের গড় নম্বর ৬৫
১৩ জনের নম্বরের যোগফল (৬৫ × ১৩)
= ৮৪৫
(গ)
৫ জনের গড় নম্বর ৫৫
৫ জনের নম্বরের যোগফল (৫৫ × ৫)
= ২৭৫
(ঘ)
২ জনের নম্বরের যোগফল ১২০
১৩ জনের নম্বরের যোগফল ৮৪৫
৫ জনের নম্বরের যোগফল (+) ২৭৫
২০ জনের নম্বরের যোগফল = ১২৪০
(ঙ)
২০ জনের নম্বরের যোগফল ১২৪০
২০ জনের নম্বরের গড় (১২৪০ ÷ ২০)
= ৬২
অতএব, ছাত্রদের গড় নম্বর ৬২।

প্রশ্ন: ৯টি সংখ্যার যোগফল ৯২১। এদের ৪টি সংখ্যার গড় ১০৪।
ক. ৪টি সংখ্যার যোগফল কত?
খ. বাকি পাঁচটি সংখ্যার যোগফল কত?
গ. পাঁচটি সংখ্যার গড় কত?
সমাধান:
(ক)
৪টি সংখ্যার গড় ১০৪
 ৪টি সংখ্যার যোগফল (১০৪ × ৪)
= ৪১৬
(খ)
বাকি ৫টি সংখ্যার যোগফল = ৯টি সংখ্যার যোগফল - ৪টি সংখ্যার যোগফল
= ৯২১ - ৪১৬
= ৫০৫
(গ)
৫টি সংখ্যার যোগফল ৫০৫
 ৫টি সংখ্যার গড় (৫০৫ ÷ ৫)
= ১০১।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা