গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৪. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? ক. ৫% খ. ১০% গ. ১৫% ঘ. ২০%
৫. বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো মূলধন ৮ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হবে? ক. ৫% খ. ১০% গ. ১২.৫৪ ঘ. ১৫%
# দিলীপ বাবু ৫০০০ টাকা ১২% মুনাফায় একটি ব্যাংকে জমা রাখলেন।
ওপরের তথ্যের আলোকে নিচের ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৬. এক বছরান্তে তিনি কত টাকা মুনাফা পাবেন?
ক. ২০০ টাকা খ. ৩০০ টাকা গ. ৫০০ টাকা ঘ. ৬০০ টাকা
৭. ২ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
ক. ১২৭২ টাকা খ. ১২০০ টাকা গ. ৭২ টাকা ঘ. ১ টাকা
৮. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? ক. P খ. A গ. C ঘ. r
৯. y টাকার y% মুনাফায় ৪ বছরের মুনাফা y টাকা হলে, y এর মান কোনটি? ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২৫
১০. ৩৬০০ টাকায় ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৫০০০ টাকা খ. ৫৪০০ টাকা গ. ৫০২০ টাকা ঘ. ৫০৪০ টাকা
১১. চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলধন C-এর মান নিচের কোনটি?
ক. P(1 + nr) খ. P(1 + r)n গ. Pnr ঘ. P(1 - nr)
১২. একটি পেনসিল ১০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে পেনসিলটির বিক্রয়মূল্য কত হবে?
ক. ১১ টাকা খ. ১২ টাকা গ. ১৫ টাকা ঘ. ২০ টাকা
১৩. ৫% মুনাফায় ৩৬০ টাকার কত বছরের মুনাফা ১৮০ টাকা হবে?
ক. ২০ খ. ১৩ গ. ১২ ঘ. ১০
১৪. একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। এর ক্রয়মূল্য কত?
ক. ১২৫০ টাকা খ. ১১০০ টাকা গ. ১০০০ টাকা ঘ. ৮০০ টাকা
১৫. শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন
# কামাল সাহেব একটি আর্থিক ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০,০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ১২০০০ টাকা পরিশোধ করেন।
ওপরের তথ্যের আলোকে নিচের ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৬। ৫০,০০০ টাকার ৮% = কত?
ক. ৫০০০ টাকা খ. ৪০০০ টাকা গ. ৩০০০ টাকা ঘ. ২০০০ টাকা
১৭. প্রথম কিস্তি পরিশোধের পর তাঁর আর কত টাকা ঋণ থাকবে?
ক. ৩০০০০ টাকা খ. ৩২০০০ টাকা গ. ৪২০০০ টাকা ঘ. ৩৪১২০ টাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গণিত: সঠিক উত্তর
অধ্যায়-২
৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা