>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE) -এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
৮ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ৮ নম্বর প্রশ্নটি থাকবে পরিমাপ-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো একটি যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও তার সমাধান।
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৭ সে.মি. ও প্রস্থ ৩ সে.মি. ৫ মি.মি.
ক. আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মি.মি.?
খ. আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মি.মি.?
গ. আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ঘ. আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কীভাবে পাওয়া গেছে?
সমাধান:
(ক)
আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৭ সে.মি.
= (৭ ×১০) মি.মি.
= ৭০ মি.মি.
(খ)
আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ = ৩ সে.মি. ৫ মি.মি.
= (৩×১০) মি.মি. + ৫ মি.মি.
= ৩০ মি.মি. + ৫ মি.মি.
= ৩৫ মি.মি.
(গ)
আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য ×প্রস্থ
= ৭০ মি.মি. × ৩৫ মি.মি.
= ২৪৫০ বর্গ মি.মি.
= ২৪.৫০ বর্গ সে.মি.
[যেহেতু, ১০০ বর্গ মি.মি. = ১ বর্গ. সে.মি.]
(ঘ)
দৈর্ঘ্যের পরিমাপকে প্রস্থের পরিমাপ দিয়ে গুণ করে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া গেছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা