গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি

প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ৮ নম্বর প্রশ্নটি থাকবে পরিমাপ সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান নিয়ে। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো একটি যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও তার সমাধান।

প্রশ্ন: রশিদ বেপারি ২৮৯ কেজি চাল থেকে মতিনের কাছে ১২৭ কেজি ৬৭৫ গ্রাম এবং তপনের কাছে ৩৯ কেজি ১২৫ গ্রাম চাল বিক্রি করলেন।

ক. রশিদ বেপারি মতিন ও তপনের কাছে কী পরিমাণ চাল বিক্রি করলেন?

খ. মতিন ও তপনের মধ্যে কে কত বেশি চাল ক্রয় করলেন?

গ. বিক্রির পর রশিদ বেপারির নিকট আর কী পরিমাণ চাল রইল?

সমাধান:

(ক)

রশিদ বেপারি,

মতিনের কাছে চাল বিক্রি করলেন   

                                = ১২৭ কেজি ৬৭৫ গ্রাম

তপনের কাছে চাল বিক্রি করলেন   ৩৯   ,,   ১২৫  ,,

 মতিন ও তপনের কাছে চাল বিক্রি করলেন       

                                = ১৬৬ কেজি ৮০০ গ্রাম

(খ)

মতিন ক্রয় করেছেন                ১২৭ কেজি ৬৭৫ গ্রাম

তপন ক্রয় করেছেন (-)             ৩৯ কেজি ১২৫ গ্রাম

 মতিন বেশি ক্রয় করেছেন      = ৮৮ কেজি ৫৫০ গ্রাম

(গ)

রশিদ বেপারির নিকট চাল ছিল = ২৮৯ কেজি ০ গ্রাম

বিক্রি করেছেন  (-)            = ১৬৬ কেজি  ৮০০ গ্রাম

অবশিষ্ট রইল                        = ১২২ কেজি ২০০ গ্রাম

অতএব, বিক্রির পর রশিদ বেপারির নিকট চাল রইল ১২২ কেজি ২০০ গ্রাম।

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা