বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
ওপরের চিত্রে, O বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ 10 সেমি এবং OD = 6 সেমি.।
চিত্রের আলোকে নিচের ৩ থেকে ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩। বৃত্তের পরিধি প্রায় কত?
ক. 31.42 সে.মি. খ. 62.83 সে.মি. গ. 125.66 সে.মি. ঘ. 314.16 সে.মি.
৪। বৃত্তের ক্ষেত্রফল প্রায় কত বর্গ সে.মি.?
ক. 62.83 খ. 157.08 গ. 314.16 ঘ. 628.32
৫। AB = কত?
ক. 8 সে.মি. খ. 10 সে.মি. গ. 12 সে.মি. ঘ. 16 সে.মি.
৬। কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে কী বলা হয়?
ক. ব্যাসার্ধ খ. পরিধি গ. ব্যাস ঘ. জ্যা
৭। একটি বৃত্তাকার শিটের পরিধি 100 সে.মি. হলে এর ব্যাসার্ধ কত সে.মি. (প্রায়)?
ক. 5.64 খ. 15.92 গ. 25.00 ঘ. 31.83
৮। O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি. হলে OA = কত?
ক. 2 সে.মি. খ. 4 সে.মি. গ. 8 সে.মি. ঘ. 12.57 সে.মি.
# নিচের তথ্যের আলোকে ৯ থেকে ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একটি খেলনা গাড়ির একটি চাকার ব্যাসার্ধ 4 সেমি.
৯। গাড়ির চাকাটির পরিধি কত?
ক. 8.00 সে.মি. খ. 12.57 সে.মি. গ. 25.13 সে.মি. ঘ. 50.26 সে.মি.
১০। চাকাটি একবার ঘুরলে প্রায় কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?
ক. 8.00 সে.মি. খ. 12.57 সে.মি. গ. 25.13 সে.মি. ঘ. 50.26 সে.মি.
১১। গাড়িটি 320 সে.মি. দূরত্ব অতিক্রম করলে চাকাটি কতবার ঘুরবে?
ক. 20 বার খ. 25 বার গ. 30 বার ঘ. 40 বার।
১২। বৃত্তের যেকোনো জ্যা-এর—
i. লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী
ii. মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যা-এর ওপর লম্ব
iii. মধ্যবিন্দুগুলো সমবৃত্ত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামী সোমবার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গণিত: সঠিক উত্তর
অধ্যায়-১০
৩. খ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা