গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
# নিচে একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি দেওয়া হলো। সারণির আলোকে ২৭ থেকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শ্রেণি: 46-55 56-65 66-75 76-85 86-95

গণসংখ্যা: 12 17 25 18 8

২৭। শ্রেণি ব্যবধান কত?
ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১
২৮। প্রচুরক শ্রেণির নিম্নসীমা কত?
ক. ৫৬ খ. ৬৬ গ. ৭৬ ঘ. ৮৬
২৯। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা কত?
ক. ৮০ খ. ৭৯ গ. ৭৮ ঘ. ৭৫
৩০। তৃতীয় শ্রেণির যোজিত গণসংখ্যা কত?
ক. ২৫ খ. ২৯ গ. ৫৪ ঘ.৭২
৩১। যে চলকের মান শুধু পূর্ণসংখ্যা হতে পারে, তাকে কী বলা হয়?
ক. অবিচ্ছিন্ন চলক খ. বিচ্ছিন্ন চলক
গ. অবিন্যস্ত চলক ঘ. বিন্যস্ত চলক
৩২। শ্রেণির উচ্চসীমা ও নিম্নসীমার গড়কে কী বলা হয়?
ক. শ্রেণিসীমা খ. শ্রেণিব্যাপ্তি
গ. শ্রেণি ব্যবধান ঘ. শ্রেণির মধ্যমান
৩৩। কোনো শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন বালকের গড় ওজন ৫২ কেজি এবং অবশিষ্ট ১৫ জন বালকের গড় ওজন ৪০ কেজি। শিক্ষার্থীদের গড় ওজন কত কেজি?
ক. ৪৬ খ. ৪৭ গ. ৪৮ ঘ. ৪৯
৩৪। কোনো পরিবারের খরচের পাই চিত্রে শিক্ষা খাতে ৪৫░ দেখানো আছে। ওই পরিবারের মোট খরচ ৩৬০০০ টাকা। শিক্ষার জন্য খরচ কত টাকা?
ক. ৪৫০০ টাকা খ. ৩৬০০ টাকা গ. ৮০০ টাকা ঘ. ১০০ টাকা
৩৫। কোনো তথ্যের উপাত্তের সংখ্যা ১৪। মধ্যক পদ কোনটি?
ক. সপ্তম পদ খ. সপ্তম ও অষ্টম পদের যোগফল
গ. অষ্টম ও নবম পদের যোগফল ঘ. ১৪তম পদ।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গণিত: সঠিক উত্তর
অধ্যায়-১১
২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ক ৩৫. খ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা