গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামিতি
প্রিয় পরীক্ষার্থী, গণিত প্রশ্নপত্রে ১০ (ক ও খ) নম্বর প্রশ্নে থাকবে জ্যামিতির ‘অংকন, বর্ণনা ও চিত্রসহ সংজ্ঞা লিখন’। অনুশীলনের জন্য আজ কিছু নির্বাচিত ‘চিত্রসহ সংজ্ঞা লিখন’ দেওয়া হলো।
ব্যাস: বৃত্তের কেন্দ্রগামী পরিধিস্থ যেকোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে ব্যাস বলে।

ব্যাসার্ধ: বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাংশকে ব্যাসার্ধ বলে।

জ্যা: বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের জ্যা বলে।

চাপ: জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রতিটি অংশকে চাপ বলে।

পরিধি: যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ হয়, তা-ই পরিধি।

কেন্দ্র: বৃত্তের ভেতরে যে বিন্দু থেকে বৃত্তের ওপরের প্রতিটি বিন্দুর দূরত্ব সমান তাকে বৃত্তের কেন্দ্র বলে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা