গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

.
.


২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে ‘সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন’। প্রশ্ন থাকবে ১০টি, সব কটির উত্তর দিতে হবে। গণিত বইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরের নমুনা ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: কত সাল থেকে নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয়?
উত্তর: খ্রিষ্টাব্দ ৮ সাল থেকে।
প্রশ্ন: লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে কী বোঝ?
উত্তর: ৩৬৫ দিনে ১ বছর ধরা হয়। কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রায়)। এতে প্রতি ৪ বছরে ১ দিন বেড়ে যায়। এই বাড়তি দিনটি সমন্বয় করার জন্য প্রতি চতুর্থ বছরকে অধিবর্ষ বা ‘লিপ ইয়ার’ বলা হয়।
প্রশ্ন: ১৫০০, ২০২০, ১৮০০, ১৯০০ সালের কোন সালটি লিপ ইয়ার বা অধিবর্ষ?
উত্তর: ২০২০।
প্রশ্ন: ১৯০০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে?
উত্তর: ২৮ দিনে।
প্রশ্ন: ফাল্গুন মাস কত দিনে?
উত্তর: ৩০ দিনে।
প্রশ্ন: দেশীয় রীতিতে যখন বেলা ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক পদ্ধতিতে তখন কয়টা বাজে?
উত্তর: ১৩টা ৩০ মিনিট।
প্রশ্ন: দেশীয় রীতিতে যখন রাত ৩টা আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে?
উত্তর: ৩টা।
প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী ১২০১ থেকে ১৩০০ সাল পর্যন্ত সময়কে তুমি কী বলবে?
উত্তর: ত্রয়োদশ শতাব্দী।
প্রশ্ন: ১ দিনে কত সেকেন্ড হয়?
উত্তর: ৮৬৪০০ সেকেন্ড।
প্রশ্ন: তোমার স্কুল যখন ৪টায় ছুটি হয়, আন্তর্জাতিক নিয়মে তখন কয়টা বাজে?
উত্তর: ১৬টা।
প্রশ্ন: মাসের নাম উল্লেখ না থাকলে সেই মাস কত দিনে ধরা হবে?
উত্তর: ৩০ দিনে।
প্রশ্ন: কোন রীতিতে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত বলা হয় না।
উত্তর: আন্তর্জাতিক রীতিতে।
প্রশ্ন: ২০১২ সালের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। এই সালটি কী?
উত্তর: লিপ ইয়ার।
প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী ১৪০১ থেকে ১৫০০ সাল পর্যন্ত সময়কে তুমি কী বলবে?
উত্তর: পঞ্চদশ শতাব্দী।
প্রশ্ন: আন্তর্জাতিক রীতিতে রাত ১২টার পর থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে কী বলা হয়?
উত্তর: ১ দিন।
প্রশ্ন: ১ দশক = কত বছর?
উত্তর: ১০ বছর।
প্রশ্ন: ১ যুগ = কত বছর?
উত্তর: ১২ বছর।
প্রশ্ন: ১ শতাব্দী = কত বছর?
উত্তর: ১০০ বছর।
প্রশ্ন: অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে।
প্রশ্ন: বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা