গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে ‘সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন’। প্রশ্ন থাকবে ১০টি, সব কটির উত্তর দিতে হবে। গণিত বইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরের নমুনা ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: শ্রেণি ব্যবধান বলতে কী বোঝো?
উত্তর: প্রত্যেক শ্রেণির দুটি মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণি ব্যবধান।
প্রশ্ন: ৫৯, ৭২, ৭০, ৫২, ৬৯, ৪১ উপাত্তগুলো কীরূপ উপাত্ত?
উত্তর: অবিন্যস্ত উপাত্ত।
প্রশ্ন: উপাত্ত কাকে বলে?
উত্তর: প্রাপ্ত তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে।
প্রশ্ন: ট্যালি চিহ্ন কাকে বলে?
উত্তর: প্রাপ্ত উপাত্তসমূহকে সংখ্যার পরিবর্তে বিশেষ এক চিহ্নের ‘|’ মাধ্যমে লেখা হয়। ওই চিহ্নকেই ট্যালি চিহ্ন বলে।
প্রশ্ন: এলোমেলো করে সাজানো সংখ্যাগুলোকে কী বলে?
উত্তর: অবিন্যস্ত উপাত্ত।
প্রশ্ন: সুনির্দিষ্ট ব্যবধানে সাজানো সংখ্যাকে কী বলে?
উত্তর: বিন্যস্ত উপাত্ত।
প্রশ্ন: ৩০-৩৯ শ্রেণির ব্যবধান কত?
উত্তর: ১০।
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোকে ১০ ব্যবধান করে শ্রেণিবিন্যাস করলে কয়টি শ্রেণিবিভাগ হবে?
উত্তর: ৭টি।
প্রশ্ন: লেখচিত্র কী?
উত্তর: চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র।
প্রশ্ন: আদমশুমারির মাধ্যমে কী করা হয়?
উত্তর: আদমশুমারির মাধ্যমে দেশের লোক গণনা করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপাত্তও সংগ্রহ করা হয়।
প্রশ্ন: আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?
উত্তর: আদমশুমারি ১০ বছর পরপর হয়ে থাকে।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে?
উত্তর: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নব্বইতম স্থানে রয়েছে।
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: নবম।
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?
উত্তর: কোনো এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে, সেই সংখ্যাকে বলা হয় ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব।
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়?
উত্তর: মোট লোকসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে।
প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর: ১৪,২৩,১৯,০০০।
প্রশ্ন: ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১২ কোটি ৩৯ লক্ষ।
প্রশ্ন: ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১১ কোটি ১৪ লক্ষ।
প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী মোট পুরুষের সংখ্যা কত?
উত্তর: ৭,১২,৫৫,০০০।
প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী নারীর সংখ্যা কত?
উত্তর: ৭,১০,৬৪,০০০।
প্রশ্ন: চতুর্ভুজ বলতে কী বোঝো?
উত্তর: চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।
প্রশ্ন: চতুর্ভুজের কোণ কয়টি?
উত্তর: ৪টি।
প্রশ্ন: সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?
উত্তর: সমান ও সমান্তরাল।
প্রশ্ন: সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন?
উত্তর: সমান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা