গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে ‘সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন’। প্রশ্ন থাকবে ১০টি, সব কটির উত্তর দিতে হবে। গণিত বইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরের নমুনা ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: রম্বস কাকে বলে?
উত্তর: যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান, তাকে রম্বস বলে।
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কীভাবে সমদ্বিখণ্ডিত করে?
উত্তর: সমকোণে।
প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে কী বলে?
উত্তর: সামান্তরিক।
প্রশ্ন: আয়তের একটি কোণ ৯০° হলে অন্য তিনটি কোণের সমষ্টি কত?
উত্তর: ২৭০০।
প্রশ্ন: সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে?
উত্তর: সমদ্বিখণ্ডিত করে।
প্রশ্ন: যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে কী বলে?
উত্তর: আয়ত।
প্রশ্ন: বর্গের প্রতিটি কোণ কেমন?
উত্তর: সমকোণ।
প্রশ্ন: সামান্তরিকের কর্ণগুলো কীরূপ?
উত্তর: সমান নয়।
প্রশ্ন: বর্গের সব বাহু কেমন?
উত্তর: সমান।
প্রশ্ন: রম্বসের বিপরীত কোণগুলো কেমন?
উত্তর: সমান।
প্রশ্ন: বর্গ কী?
উত্তর: যে আয়তের দুটি সন্নিহিত বাহু সমান, তা-ই বর্গ।
প্রশ্ন: বৃত্ত কাকে বলে?
উত্তর: একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রতিটি বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে, তাকেই বৃত্ত বলে।
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র কাকে বলে?
উত্তর: কেন্দ্র হলো বৃত্তের ভেতরে এমন একটি বিন্দু, যা থেকে বৃত্তের ওপরের প্রতিটি বিন্দুর দূরত্ব সমান।
প্রশ্ন: বৃত্তের জ্যা কী?
উত্তর: বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ হলো বৃত্তের জ্যা।
প্রশ্ন: বৃত্তের চাপ কী?
উত্তর: জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রতিটি অংশকে চাপ বলে।
প্রশ্ন: বৃত্তের ব্যাস কী?
উত্তর: বৃত্তের কেন্দ্রগামী জ্যাই বৃত্তের ব্যাস।
প্রশ্ন: ব্যাসার্ধ কী?
উত্তর: বৃত্তের ব্যাসের অর্ধাংশকে ব্যাসার্ধ বলে।
প্রশ্ন: ব্যাস ব্যাসার্ধের কত গুণ?
উত্তর: দ্বিগুণ।
প্রশ্ন: ব্যাসার্ধ ব্যাসের কত?
উত্তর: অর্ধেক।
প্রশ্ন: ক্যালকুলেটর অর্থ কী?
উত্তর: গণনাকারী।
প্রশ্ন: কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র।
প্রশ্ন: কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উত্পত্তি?
উত্তর: ইংরেজি কম্পিউট শব্দ থেকে।
প্রশ্ন: Compute শব্দের অর্থ কী?
উত্তর: হিসাব করা।
প্রশ্ন: কোন যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র বলা হয়?
উত্তর: অ্যাবাকাস।
প্রশ্ন: কোন ধারণাকে আধুনিক কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর: অ্যানালিটিকেল ইঞ্জিন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা