গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (NAPE) চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ছয়টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। গত ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা হচ্ছে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে ‘সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন’। প্রশ্ন থাকবে ১০টি, সব কটির উত্তর দিতে হবে। গণিত বইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরের নমুনা ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চার্লস ব্যাবেজ।
প্রশ্ন: কম্পিউটারের কয়টি মূল অংশ রয়েছে?
উত্তর: ৪টি।
প্রশ্ন: কম্পিউটারের মূল চারটি অংশের নাম কী?
উত্তর: ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট।
প্রশ্ন: আধুনিক যুগকে কিসের যুগ বলা হয়?
উত্তর: কম্পিউটারের যুগ বলা হয়।
প্রশ্ন: মনিটর কী?
উত্তর: মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস।
প্রশ্ন: কম্পিউটারে তথ্য-উপাত্ত ঢোকানোর জন্য কী দরকার?
উত্তর: ইনপুট ডিভাইস।
প্রশ্ন: বিভিন্ন ধরনের কাজের জন্য কী প্রয়োজন?
উত্তর: বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন।
প্রশ্ন: কম্পিউটারের হার্ডওয়্যার কী দ্বারা পরিচালিত হয়?
উত্তর: সফটওয়্যার দ্বারা।
প্রশ্ন: কি-বোর্ড, মাউস এগুলো কী ধরনের ডিভাইস?
উত্তর: ইনপুট ডিভাইস।
প্রশ্ন: বন্ধ থাকা অবস্থায় ১৮ + ১৫ = ৩৩ ক্যালকুলেটরে অঙ্কটি সমাধান করতে কয়টি বোতাম টিপতে হবে?
উত্তর: ৭টি।
প্রশ্ন: কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
উত্তর: মনিটরে।
প্রশ্ন: কম্পিউটারের মেমোরি বা প্রসেসর কোথায় থাকে?
উত্তর: কম্পিউটারের ভেতরে।
প্রশ্ন: ক্যালকুলেটর কোন ধরনের শব্দ?
উত্তর: ইংরেজি।
প্রশ্ন: গঠন, আকার ও প্রয়োজনে ক্যালকুলেটর কেমন হয়ে থাকে?
উত্তর: বিভিন্ন রকমের।
প্রশ্ন: ক্যালকুলেটরের ব্যাপক ব্যবহার কোথায় হয়ে থাকে?
উত্তর: ব্যবসা-বাণিজ্যে।
প্রশ্ন: চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর: ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের।
প্রশ্ন: কম্পিউটারের প্রয়োজনীয় নির্দেশনাগুলোকে কী বলা হয়?
উত্তর: সফটওয়্যার।
প্রশ্ন: কম্পিউটারের প্রসেসর কোন কাজটি কীভাবে সম্পন্ন করবে, এর জন্য নির্দেশনাসমূহ কোথায় জমা থাকে?
উত্তর: মেমোরিতে।
প্রশ্ন: একটি কম্পিউটারের শুধু হার্ডওয়্যার আছে, কম্পিউটার কী কাজ করবে?
উত্তর: না।
প্রশ্ন: কী গড়তে কম্পিউটার জানা ও চর্চা করা প্রয়োজন?
উত্তর: ডিজিটাল বাংলাদেশ।
প্রশ্ন: জীবনধারণকে সহজ ও গতিশীল করতে কিসের ভূমিকা অপরিসীম?
উত্তর: কম্পিউটারের।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা