অনুশীলনী-৩
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী-৩ থেকে সমস্যার সমাধান করব। মনোযোগ দিয়ে নমুনা সমাধানগুলো জেনে নাও।
প্রশ্ন: ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত?
সমাধান: প্রশ্নমতে,
১টি কাপের মূল্য ১৪৫ টাকা
২০টি কাপের মূল্য (১৪৫ ┤ ২০) টাকা = ২৯০০ টাকা।
দেওয়া আছে,
১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা
২০টি কাপের মূল্য (-) ২৯০০ টাকা
১২টি প্লেটের মূল্য ১০২০ টাকা
১টি প্লেটের মূল (১০২০ ১২) টাকা = ৮৫ টাকা
উত্তর: ৮৫ টাকা।
প্রশ্ন: একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেনসিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোনী ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোনী কেনার সময় ৫০০ টাকার নোট দিলে কত টাকা ফেরত পাব?
সমাধান: প্রশ্নমতে,
১টি খাতা ১৮ টাকা
৪টি খাতা (১৮ ┤ ৪) টাকা = ৭২ টাকা
১টি পেনসিল ৮ টাকা
৮টি পেনসিল (৮ ┤ ৮) টাকা = ৬৪ টাকা।
১টি জ্যামিতিক ত্রিকোনী ২৫ টাকা
২টি জ্যামিতিক ত্রিকোনী (২৫ ┤ ২) টাকা = ৫০ টাকা।
এখানে,
৪টি খাতা ৭২ টাকা
৮টি পেনসিল ৬৪ টাকা
২টি জ্যামিতিক ত্রিকোনী (+) ৫০ টাকা
মোট জিনিস কেনা হলো = ১৮৬ টাকার
এখন,
দোকানে দেওয়া হলো ৫০০ টাকা
মোট জিনিস কেনা হলো (-) ১৮৬ টাকার
আমরা ফেরত পাব ৩১৪ টাকা
উত্তর: ৩১৪ টাকা।
প্রশ্ন: জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাঁকে কত টাকা ফেরত দেবেন?
সমাধান:
প্রশ্নমতে,
১ কেজি চালের দাম ৩৮ টাকা
৪০ কেজি চালের দাম (৩৮ ┤৪০) টাকা
= ১৫২০ টাকা।
এখন,
চাল ১৫২০ টাকা
সয়াবিন ২৬৫ টাকা
মাছ (+) ৫৮৮ টাকা
চাল, তেল ও মাছের মোট মূল্য = ২৩৭৩ টাকা
এখানে,
জাহিদুল হাসান দোকানদারকে দিলেন ৩০০০ টাকা
চাল, তেল ও মাছের মোট মূল্য (-) ২৩৭৩ টাকা
দোকানদার তাঁকে ফেরত দেবেন ৬২৭ টাকা
উত্তর: ৬২৭ টাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা