গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী- ৩
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী-৩ থেকে সমস্যার সমাধান করব। মনোযোগ দিয়ে নমুনা সমাধানগুলো জেনে নাও।

প্রশ্ন: ২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত?
সমাধান:
প্রশ্নমতে,
১টি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা
৩টি ছাগলের মূল্য (৪৫৬০ ┤ ৩) টাকা
= ১৩৬৮০ টাকা
দেওয়া আছে,
২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা
৩টি ছাগলের মূল্য (-)১৩৬৮০ টাকা
 ২টি গরুর মূল্য ৩১৪০০ টাকা
১টি গরুর মূল্য (৩১৪০০ ╕ ২) টাকা = ১৫৭০০ টাকা।
উত্তর: ১৫,৭০০ টাকা।

প্রশ্ন: জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়িভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন?
সমাধান:
জালাল সাহেব প্রতি মাসে,
বাড়িভাড়া দেন ৩২২৫ টাকা
অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন (+) ৪৮৫০ টাকা
 তিনি প্রতি মাসে ব্যয় করেন ৮০৭৫ টাকা
জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা
তিনি প্রতি মাসে ব্যয় করেন (-) ৮০৭৫ টাকা
 অবশিষ্ট থাকে ৬৯০ টাকা
অর্থাত্ প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন ৬৯০ টাকা।
এখন,
১ মাসে ব্যাংকে জমা রাখেন ৬৯০ টাকা
৮ মাসে ব্যাংকে জমা রাখেন (৬৯০ ┤ ৮) টাকা
= ৫৫২০ টাকা।
উত্তর: ৫,৫২০ টাকা।

প্রশ্ন: ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত?

সমাধান:
ফরিদার বেতন (১৯৯৫০ - ২৪৫০)-এর অর্ধেক টাকা।
প্রশ্নানুযায়ী,
(১৯৯৫০ - ২৪৫০)  ২ = ১৭৫০০  ২
= ৮৭৫০ টাকা
অতএব, ফরিদার বেতন ৮৭৫০ টাকা।
ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি বেতন পায়।
অতএব,
ফাতেমার বেতন (৮৭৫০ + ২৪৫০) টাকা
= ১১২০০ টাকা।
উত্তর: ফরিদার বেতন ৮,৭৫০ টাকা, ফাতেমার বেতন ১১,২০০ টাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা