গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৩
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অনুশীলনী-৩ থেকে সমস্যার সমাধান করব। মনোযোগ দিয়ে সমাধানের নমুনাগুলো জেনে নাও।

প্রশ্ন: রাজু ও রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু ও রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে?
সমাধান:
রনির আছে (৬৯০ - ৮৬)-এর অর্ধেক লিচু।
প্রশ্নমতে,
(৬৯০ - ৮৬)  ২ = ৬০৪  ২
= ৩০২টি
অতএব, রনির আছে ৩০২টি লিচু।
রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে।
অতএব, রাজুর আছে (৩০২ + ৮৬)টি লিচু
= ৩৮৮টি লিচু
উত্তর: রাজুর আছে ৩৮৮টি লিচু, রনির আছে ৩০২টি লিচু।

প্রশ্ন: মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মাতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?
সমাধান:
মাতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ
মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ
পুত্রের বয়স ৬০ — ৪ = ১৫ বছর
অতএব, মাতার বয়স ১৫ ┤ ৩ = ৪৫ বছর
উত্তর: পুত্রের বয়স ১৫ বছর এবং মাতার বয়স ৪৫ বছর।

প্রশ্ন: ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ভাজক ৭৮
ভাগফল ২৫
ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ
অর্থাত্ ভাগশেষ = ৭৮ — ৩ = ২৬
আমরা জানি,
ভাজ্য = ভাজক – ভাগফল + ভাগশেষ
= ৭৮ ┤ ২৫ + ২৬
= ১৯৫০ + ২৬
= ১৯৭৬
উত্তর: ভাজ্য ১৯৭৬।

প্রশ্ন: ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯। ভাগফল কত?
সমাধান:
দেওয়া আছে,
ভাজ্য ৮৯০৩
ভাজক ৮৭
ভাগশেষ ২৯
ভাগফল বের করতে হবে।
আমরা জানি,
ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) — ভাজক
= (৮৯০৩ - ২৯) — ৮৭
= ৮৮৭৪ — ৮৭
= ১০২
উত্তর: ভাগফল ১০২।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা