গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১
১। সার্থক অঙ্ক কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৮টি ঘ. ৯টি
২। দশভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয়—
ক. মেট্রিক রীতি খ. অকটেন রীতি গ. দশ গুণোত্তর রীতি ঘ. ভগ্নাংশরীতি
৩। ৫ মিলিয়নে কত লাখ?
ক. ১ লাখ খ. ৫০ লাখ গ. ৫৫ লাখ ঘ. ৫০০ লাখ
৪। কোনো সংখ্যায় ব্যবহূত অঙ্কগুলোর মান তার কিসের ওপর নির্ভর করে?
ক. আকৃতির ওপর খ. অবস্থানের ওপর
গ. বিকৃতির ওপর ঘ. ভগ্নাংশের ওপর
৫। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ও ০ প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি?
ক. ১টি খ. ৪টি গ. ৯টি ঘ. ১০টি
# নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। সংখ্যাগুলো হলো: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ও ০। এগুলোকে অঙ্কও বলা হয়।
৬। উদ্দীপকে উল্লিখিত সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি?
ক. ১টি খ. ৪টি গ. ৯টি ঘ. ১০টি
৭। উদ্দীপকের শেষ তিনটি অঙ্ক নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?
ক. ৮০৯ খ. ৮৯০ গ. ৯০৮ ঘ. ৯৮০
৮। ৫৬৩ এর ফাঁকা স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৮ খ. ৩ গ. ২ ঘ. ১
৯। একটি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক ০ (শূন্য) হলে সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?
ক. ৩ খ. ৪ গ. ৭ ঘ. ৯
১০। ৫ থেকে ১০ এর মধ্যে যৌগিক সংখ্যা কোনটি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১১। নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক?
ক. ৫৪৩, ১২৩ খ. ১৪৪, ১৮৯ গ. ১২৫, ১৩৫ ঘ. ২১০, ১৪৩
১২। ২৭৭২ সংখ্যাটি—
i. ২ দ্বারা বিভাজ্য ii. ৩ দ্বারা বিভাজ্য iii. ৪ দ্বারা বিভাজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩। দুটি সংখ্যার গুণফল ৬২৫, এদের গ.সা.গু. ৫ হলে এদের ল.সা.গু. কত?
ক. ৭৫ খ. ১০০ গ. ১২৫ ঘ. ১৫০
১৪। নিচের কোন সংখ্যাটি সব সংখ্যার গুণনীয়ক?
ক. ৪ খ. ৩ গ. ২ ঘ. ১
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-১
১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা