বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
১৫। ৫০০ কোটিতে কত বিলিয়ন?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
# নিচের তথ্যের আলোকে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১ জন শিক্ষকের কাছে ৩টি কলম, ৬টি পেনসিল এবং ৯টি রাবার আছে।
১৬। সবচেয়ে বেশি কতজন শিক্ষার্থীর মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
১৭। প্রত্যেক ছাত্র কয়টি করে কলম পাবে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৮। ১৫, ২৫, ৩০ ও ৫০ এর ল.সা.গু. নিচের কোনটি?
ক. ৯০ খ. ১০০ গ. ১২৫ ঘ. ১৫০
১৯। নিচের কোনটি অভাবজ্ঞাপক অঙ্ক?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৯
২০। ২৩৫৪ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান কত?
ক. ৩ খ. ১০০ গ. ৩০০ ঘ. ৩০০০
২১। ৪৫৭৮৯ সংখ্যাটিতে ৪ এর স্বকীয় মান কত?
ক. ৪ খ. ৪০ গ. ৪০০ ঘ. ৪০০০০
# নিচের তথ্যের আলোকে ২২ থেকে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অহনাকে পাঁচ অঙ্কবিশিষ্ট এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হলো যার প্রথমে ৪ এবং শেষে ৮ আছে। কিন্তু সে লিখল ৫০৬৪৮।
২২। অহনাকে কত লিখতে বলা হয়েছিল?
ক. ৪০০০৮ খ. ৪১১১৮
গ. ৮০০০৪ ঘ. ৪৮০০০
২৩। অহনা যে সংখ্যাটি লিখেছিল তার ৬ এর স্থানীয় মান কত?
ক. ৬ খ. ৬০ গ. ৬০০ ঘ. ৬০০০
২৪। অহনা যে সংখ্যাটি লিখেছিল, সে সংখ্যার অঙ্কগুলো একবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে?
ক. ৪০৫৬৮ খ. ৪৮৬৫০ গ. ৫০৬৪৮ ঘ. ৬৪০৫৮
# ৩, ০, ৪, ৬ ও ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে ২৫ থেকে ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৫। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?
ক. ০৩৮৬৯ খ. ৩০৪৬৯ গ. ৪০৩৬৯ ঘ. ৩৪৬৯০
২৬। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?
ক. ০৩৮৬৯ খ. ৩০৪৬৯ গ. ৪০৩৬৯ ঘ. ৯৬৪৩০
২৭। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে ৪ এবং শেষে ৯ আছে এরূপ সংখ্যা নিচের কোনটি?
ক. ০৩৮৬৯ খ. ৩০৪৬৯ গ. ৪০৩৬৯ ঘ. ৯৬৪৩০
২৮। কোনো সংখ্যা ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
২৯। কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
৩০। ১৮ এর গুণনীয়ক কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
৩১। ৮ এর মৌলিক গুণনীয়ক কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৩২। ৩টি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ১২, ৩০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
ক. ৩০ সেকেন্ড পর খ. ৬০ সেকেন্ড পর
গ. ৭২ সেকেন্ড পর ঘ. ৯০ সেকেন্ড পর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-১
১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. গ. ৩১. ক ৩২. খ
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা