গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-২
১। যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট তাকে বলা হয়—
ক. একক অনুপাত খ. ধারাবাহিক অনুপাত
গ. গুরু অনুপাত ঘ. লঘু অনুপাত
২। নিচের কোনটি একানুপাত?
ক. ২: ১ খ. ১: ২ গ. ৫: ৫ ঘ. ৫: ২
৩। সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয়—
ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত
গ. মিশ্র অনুপাত ঘ. একক অনুপাত
৪। ৪: ৩, ৭: ১২ এবং ৯: ৫ এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
ক. ৯: ৫ খ. ৭: ৫ গ. ৪: ৫ ঘ. ৯: ১২
৫। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পুত্রের বয়স কত বছর?
ক. ৪ বছর খ. ১১ বছর গ. ১৪ বছর ঘ. ১৬ বছর
৬। ক: খ = ৪: ৭, খ: গ = ১০: ৭ হলে ক: খ: গ = কত?
ক. ৪: ১০: ৭ খ. ৭: ১০: ৪
গ. ৪০: ৭০: ৪৯ ঘ. ৪৯: ৪০: ৭০
৭। ৩: ৫ এর সমান অনুপাত কোনটি?
ক. ৬: ৫ খ. ৩: ১০
গ. ৯: ২০ ঘ. ১২: ২০
৮। ক: ৯:: ১৬: ৮ হলে ক এর মান নিচের কোনটি?
ক. ১৮ খ. ১৭ গ. ১৬ ঘ. ১৫
# ১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ। দুটি সংখ্যার যোগফল ৪৫০। এদের অনুপাত ৮: ৭।
উক্ত তথ্যের ভিত্তিতে নিচের ৯ থেকে ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৯। প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত নিচের কোনটি?
ক. ৮: ৭ খ. ৭: ৮ গ. ৬৪: ৪৯ ঘ. ১৬: ১৪
১০। ছোট সংখ্যাটি কত?
ক. ২৪০ খ. ২১০ গ. ১২০ ঘ. ২১
১১। সংখ্যা দুটির পার্থক্য কত?
ক. ৩০ খ. ২৪ গ. ২১ ঘ. ১২
# নিচের তথ্যের আলোকে ১২ থেকে ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩০ টাকা ইমু, হিমু ও মুমুর মধ্যে ৫: ৩: ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো।
১২। অনুপাতের রাশিগুলোর যোগফল কত?
ক. ৫ খ. ৮ গ. ১০ ঘ. ৩০
১৩। মুমু কত টাকা পেল?
ক. ৩ খ. ৬ গ. ৯ ঘ. ১৫
১৪। ইমু থেকে হিমু কত টাকা কম পেল?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
১৫। শতকরা প্রকাশের ব্যবহূত চিহ্ন কোনটি?
ক. = খ. + গ. % ঘ. !
১৬। ২০ টাকায় আমলকী কিনে ১৮ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
ক. ৩% খ. ৪% গ. ৫% ঘ. ১০%
১৭। ১০ লিটার শরবতে সিরাপের পরিমাণ ১ লিটার হলে শরবতে পানি ও সিরাপের অনুপাত কত?
ক. ৪: ৬ খ. ৯: ১ গ. ৬: ৪ ঘ. ১: ৯
১৮। ক্রয়মূল্য: বিক্রয়মূল্য = ৪: ৫ হলে এতে শতকরা কত টাকা লাভ হবে?
ক. ৩০ খ. ২৫ গ. ২০ ঘ. ১০
১৯। ধানে চাল ও তুষের অনুপাত ৭: ৩ হলে এতে শতকরা কী পরিমাণ তুষ আছে?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৭০
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. খ
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা