বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
২০। দুটি রাশির অনুপাত ১: ২ এবং তাদের অন্তরফল ১৭ হলে বৃহত্তর সংখ্যাটি কত?
ক. ৮ খ. ৯ গ. ১৭ ঘ. ৩৪
২১। দুটি রাশির অনুপাত ২: ৫ এবং তাদের সমষ্টি ৪২ হলে রাশি দুটির অন্তরফল কত?
ক. ৬ খ. ১৮ গ. ২৪ ঘ. ৩২
২২। তোমার ক্লাসে একদিন অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ২: ৩। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ?
ক. ১০ খ. ২০ গ. ৩০ ঘ. ৪০
২৩। অনুপাত—
i. একটি ভগ্নাংশ ii. এর রাশি দুটি সমজাতীয়
iii. এর একক নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪। নিচের কোনটি ৫: ৭ এর সমতুল অনুপাত নয়?
ক. ১০: ১৪ খ. ১৪: ১০
গ. ১৫: ২১ ঘ. ২৫: ৩৫
২৫। ১: ২: ৩ এর বিপরীত অনুপাত কোনটি?
ক. ৩: ২: ১ খ. ২: ৩: ৬
গ. ৬: ৩: ২ ঘ. ৩: ২: ৬
২৬। ৭: = ৪২: ৫৪ হলে ঘরে নিচের কোনটি বসবে?
ক. ৫ খ. ৬ গ. ৮ ঘ. ৯
২৭। ২৫% এর অনুপাত নিচের কোনটি?
ক. ১: ৪ খ. ১: ৫ গ. ৪: ১ ঘ. ৫: ১
২৮। ৪: ২৫ কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হবে?
ক. ১৪% খ. ১৬% গ. ২০% ঘ. ২৫%
২৯। একটি রাশি অপর একটি রাশির ৫০%। রাশি দুটির অনুপাত কত?
ক. ১: ৪ খ. ১: ২ গ. ২: ১ ঘ. ৪: ১
৩০। ২০ টাকা ৮০ টাকার শতকরা কত?
ক. ১৫%
খ. ১৬%
গ. ২০%
ঘ. ২৫%
৩১। ১০: ৩৫ এর সরল মান কোনটি?
ক. ১০: ৭ খ. ২: ৫ গ. ২: ৭ ঘ. ৩৫: ১০
৩২। নিচের কোনটি গুরু অনুপাত?
ক. ১০: ৭ খ. ২: ৫ গ. ২: ৭ ঘ. ৩: ১০
৩৩। অহনা দোকান থেকে দুটি সমান মূল্যের খাতা কিনল। খাতা দুটির ক্রয়মূল্যের অনুপাত কোন ধরনের অনুপাত?
ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত
গ. মিশ্র অনুপাত ঘ. একক অনুপাত
৩৪। দুটি রাশির অনুপাত ৩: ৫। পূর্ব রাশির সাথে ‘ক’ যোগ করলে রাশিটি একক অনুপাত হয়। ‘ক’ এর মান কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৩৫। রহিমের বয়স ১০ বছর এবং করিমের বয়স ৬ বছর। তাদের বয়সের অনুপাতের সমতুল অনুপাত কোনটি?
ক. ৫: ৬ খ. ১০: ৩ গ. ১৫: ৯ ঘ. ১৫: ১২
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. ঘ ৩১. গ ৩২. ক ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা