গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
# নিচের তথ্যের আলোকে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দুটি সংখ্যার অনুপাত ৭: ৩। তাদের একটি সংখ্যা ৪৯।
৩৬। প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত কোনটি?
ক. ৫: ৬ খ. ৩: ৭
গ. ১৪: ৬ ঘ. ২১: ৯
৩৭। অপর সংখ্যাটি কত?
ক. ১০ খ. ১২ গ. ২১ ঘ. ৯৪
৩৮। ৩০০ টাকা দুজন ব্যক্তিকে ৩: ২ এর ব্যস্তানুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে?
ক. ১০০ খ. ১২০ গ. ১৪০ ঘ. ১৮০
৩৯। ২: ৩ এবং ৩: ৪ এর মিশ্র অনুপাতের শতকরায় প্রকাশিত রূপ কোনটি?
ক. ২০% খ. ৫০% গ. ৭০% ঘ. ৮০%

অধ্যায়-৩
১। -5 এর পরবর্তী সংখ্যাটি কত?
ক. -6 খ. -4 গ. 5 ঘ. 6
২। কোনো সংখ্যা থেকে 1 ধাপ ডান দিকে গেলে—
i. ওই সংখ্যাটির পূর্ববর্তী সংখ্যা পাওয়া যায়
ii. ওই সংখ্যাটির পরবর্তী সংখ্যা পাওয়া যায়
iii. ওই সংখ্যা থেকে বড় সংখ্যা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
৩। 1 এর পূর্ববর্তী সংখ্যাটি কত?
ক. -2 খ. -1 গ. 0 ঘ. 2
৪। 1, 2, 3, 4,... সংখ্যাগুলোকে বলা হয়—
i. পূর্ণ সংখ্যা
ii. ধনাত্মক সংখ্যা
iii. অঋণাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। শূন্যসহ সব ধনাত্মক পূর্ণ সংখ্যাকে নিচের কোনটি বলা হয়?
ক. ধনাত্মক সংখ্যা খ. অঋণাত্মক সংখ্যা
গ. ঋণাত্মক সংখ্যা ঘ. স্বাভাবিক সংখ্যা
৬। আয়কে (+) চিহ্ন দ্বারা প্রকাশ করা হলে লাভকে নিচের কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা যাবে?
ক. + চিহ্ন খ. - চিহ্ন
গ.  চিহ্ন ঘ. চিহ্ন
৭।

ওপরের চিত্রটি দ্বারা নিচের কোনটি প্রকাশ করে?
ক. ধনাত্মক সংখ্যা
খ. অঋণাত্মক সংখ্যা
গ. ঋণাত্মক সংখ্যা
ঘ. স্বাভাবিক সংখ্যা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-২
৩৬. খ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ
অধ্যায়-৩
১. খ ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা