গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৩
# নিচের তথ্যের আলোকে ৮-১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নরূপ:
স্থানের নাম তাপমাত্রা
ঢাকা 0হ্নC এর ওপরে 3হ্নC
বার্লিন 0হ্নC এর ওপরে 3হ্নC
মস্কো 0হ্নC এর ওপরে 5হ্নC
জেদ্দা 0হ্নC এর ওপরে 4হ্নC

৮। কোন স্থানের তাপমাত্রা সবচেয়ে কম?
ক. ঢাকা খ. বার্লিন গ. মস্কো ঘ. জেদ্দা
৯। মস্কো অপেক্ষা বার্লিনের তাপমাত্রা কত বেশি?
ক. -3হ্নc খ. -2হ্নc গ. +3হ্নc ঘ. +2হ্নc
১০। ঢাকার তাপমাত্রা কত ডিগ্রি বাড়লে তা জেদ্দার তাপমাত্রার সমান হবে?
ক. -70হ্নc খ. -10হ্নc গ. +10হ্নc ঘ. +70হ্নc
১১। যদি সমতল ভূমিকে 0 (শূন্য) বিন্দু ধরা হয়, তবে 5টি সিঁড়ি ওপরে উঠলে নিচের কোনটি হবে?
ক. -5 খ. = 5 গ. 5 ঘ. +5
# নিচের সংখ্যা দুটির আলোকে ১২-১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সংখ্যা দুটি হলো: -6 ও +6
১২। প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে বাঁয়ে কোনটি অবস্থিত?
ক. -6 খ. 0 গ. 1 ঘ. +6
১৩। -6 এর পূর্ববর্তী সংখ্যাটি কত?
ক. +6 খ. +7 গ. -5 ঘ. -7
১৪। সংখ্যা দুটির যোগফল কত?
ক. -12 খ. 0 গ. 12 ঘ. +36
১৫। +6 এর পরবর্তী সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি কত?
ক. -6 খ. 0 গ. +6 ঘ. +7
১৬। +4 এর 4 ধাপ বাঁয়ের পূর্ণ সংখ্যাটি কত?
ক. -1 খ. 0 গ. 1 ঘ. 8
১৭। সব পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4
১৮। 3 একটি স্বাভাবিক সংখ্যা হলে—
i. এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা
ii. সংখ্যারেখায় এটির অবস্থান 0 বিন্দু থেকে 3 ঘর বাঁয়ে
iii. সংখ্যারেখায় এটির অবস্থান 0 বিন্দু থেকে 3 ঘর ডানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
# নিচের তথ্যের আলোকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পাঁচটি পূর্ণ সংখ্যা: -2, -1, 0, 1, 2
১৯। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো?
ক. -1, 1 খ. 0, 2 গ. 1, 2 ঘ. 0, 1, 2
২০। উদ্দীপকের প্রথম ও শেষ সংখ্যাটি সংখ্যারেখার কোন বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত?
ক. -1 খ. 0 গ. 1 ঘ. 2
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৩
৮. গ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. খ
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা