বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৬
৯। লেখচিত্রে দুটি সরলরেখা A (3, -4) বিন্দুতে ছেদ করলে A বিন্দুর কোটি কত?
ক. 3 খ. -4 গ. (3, -4) ঘ. (-4, 3)
# নিপুণ ও দিগন্তর কাছে যথাক্রমে x ও y সংখ্যক চকলেট আছে। নিপুণের দিগন্ত অপেক্ষা 2টি চকলেট বেশি আছে।
ওপরের তথ্যের আলোকে নিচের ১০ থেকে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১০। ওপরের বর্ণনা সাপেক্ষে নিচের কোনটি সঠিক সমীকরণ?
ক. x+2 = y খ. x = y+2
গ. x+y = 2 ঘ. x+y+2 = 0
১১। দিগন্তর কাছে 3টি চকলেট থাকলে দুজনের মোট কয়টি চকলেট আছে?
ক. 8টি খ. 6টি গ. 4টি ঘ. 3টি
১২। একটি চকলেটের দাম 2 টাকা হলে দুজন কত টাকার চকলেট কিনেছে?
ক. 8 টাকার খ. 10 টাকার
গ. 12 টাকার ঘ. 16 টাকার
# নিচের তথ্যের আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5 : 2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2 : 1।
১৩। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে x বছর ও y বছর হলে নিচের কোনটি 10 বছর পর পিতা-পুত্রের বয়সের সমীকরণ প্রকাশ করে।
ক. 2x - 5y = 10
খ. 2x + 5y = 10
গ. x - 2y = 10
ঘ. x - 2y = 10
১৪। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর?
ক. 50 খ. 60 গ. 70 ঘ. 80
১৫। x + y = 5 এবং x - y = 3 এর সমাধান কত?
ক. (1, 4) খ. (4, 1)
গ. (2, 3) ঘ. (3, 2)
১৬। Method of Elimination-এর অর্থ কী?
ক. প্রতিস্থাপন পদ্ধতি
খ. অপনয়ন পদ্ধতি
গ. লৈখিক পদ্ধতি
ঘ. আড়গুণন পদ্ধতি
১৭। x + 2y = 4 এবং x = 4 হলে y = কত?
ক. 0 খ. 1 গ. 2 ঘ. 3
১৮। কোনটি দুই চলকবিশিষ্ট সমীকরণ?
ক. 2x - y > 0
খ. 2x - y < 0
গ. 2x - 3 = 12
ঘ. 2x - y = 0
১৯। দুটি সরলরেখা সমান্তরাল হলে প্রদত্ত সহসমীকরণের সমাধান কী হবে?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. সমাধান নেই
২০। x + y এর সমাধান সংখ্যা কত?
ক. 1 খ. 2 গ. 3 ঘ. অসংখ্য
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
৯. খ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ঘ
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা