২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।
প্রশ্ন: ১৬ + ৬৪ = কত?
উত্তর: ৮০।
প্রশ্ন: একটি ডিমের দাম ৭ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?
উত্তর: ১০৫ টাকা।
প্রশ্ন: ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১টি কলমের দাম কত?
উত্তর: ২০ টাকা।
প্রশ্ন: একটি কারখানায় ৫ দিনে ২,৪৫০টি মোটরসাইকেল তৈরি হলে ১ দিনে কতটি মোটরসাইকেল তৈরি হবে?
উত্তর: ৪৯০টি।
প্রশ্ন: মীনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে, ১ মিনিটে সে কত মিটার হাঁটে?
উত্তর: ৫০ মিটার।
প্রশ্ন: {(৪২-১৫) ৯ + ২} এখানে কোন কোন বন্ধনী ব্যবহার করা হয়েছে?
উত্তর: প্রথম ও দ্বিতীয় বন্ধনী।
প্রশ্ন: ১টি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা হলে ৫টি ছাগলের মূল্য কত?
উত্তর: ২২,৮০০ টাকা।
প্রশ্ন: জালাল সাহেব প্রতি মাসে বাড়িভাড়া দেন ৩,২২৫ টাকা এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন ৪,৮৫০ টাকা। তিনি প্রতি মাসে মোট কত টাকা খরচ করেন?
উত্তর: ৮,০৭৫ টাকা।
প্রশ্ন: ভাজক ভাগফল + ভাগশেষ =?
উত্তর: ভাজ্য
প্রশ্ন: ভাজক ৭৮, ভাগফল ২৫ হলে ভাজ্য কত?
উত্তর: ১,৯৫০।
প্রশ্ন: একটি কারখানায় ১ সপ্তাহে ২,৫২০টি সাইকেল তৈরি হলে ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়?
উত্তর: ৭,৫৬০টি।
প্রশ্ন: ৩টি খাতার দাম ৭২ টাকা হলে ১টি খাতার দাম কত?
উত্তর: ২৪ টাকা
প্রশ্ন: ৮ কেজি চালের মূল্য ২৪০ টাকা হলে ১ কেজি চালের মূল্য কত?
উত্তর: ৩০ টাকা।
প্রশ্ন: ৫টি কলমের দাম ২০ টাকা হলে ১টি কলমের দাম কত?
উত্তর: ৪ টাকা।
প্রশ্ন: ১ ডজন কলার দাম ৬০ টাকা হলে ৫ ডজন কলার দাম কত?
উত্তর: ৩০০ টাকা।
প্রশ্ন: ৮ জনে একটি কাজ করে ১৫ দিনে। ১ জনে ওই কাজটি কত দিনে করবে?
উত্তর: ১২০ দিনে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা