গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: ৫টি আমের দাম ৭৫ টাকা। ১টির দাম কত?
উত্তর: ১৫ টাকা।
প্রশ্ন: ১টি খাতার দাম ১৫ টাকা, ১০টি খাতার দাম কত?
উত্তর: ১৫০ টাকা।
প্রশ্ন: ১০টি পেনসিলের দাম ৪০ টাকা। ৩টি পেনসিলের দাম কত?
উত্তর: ১২ টাকা।
প্রশ্ন: ২টি কলা ও ৩টি আমের দাম একত্রে ৩০ টাকা। ২টি কলার দাম ১২ টাকা হলে ১টি আমের দাম কত?
উত্তর: ৬ টাকা।
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর
সংখ্যাটি কত?
উত্তর: ৯৮।
প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৫ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত?
উত্তর: ৩০ টাকা।
প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম কত?
উত্তর: ৪ টাকা।
প্রশ্ন: ১২টি কলার দাম ৩৬ টাকা হলে ১৫ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?
উত্তর: ৫টি।
প্রশ্ন: প্রতিটি বেলুনের দাম ৪ টাকা হলে ২ ডজন বেলুনের দাম কত?
উত্তর: ৯৬ টাকা।
প্রশ্ন: ৩ কেজি চালের দাম ১১৪ টাকা হলে ১ কেজির দাম কত?
উত্তর: ৩৮ টাকা।
প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?
উত্তর: প্রথমে।
প্রশ্ন: ১০০০ টাকা ৫ জনকে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে?
উত্তর: ২০০ টাকা।
প্রশ্ন: ২ হালি ডিমের দাম ৫৬ টাকা হলে, ১ হালির দাম কত?
উত্তর: ২৮ টাকা।
প্রশ্ন: ১টি কলমের দাম ৫ টাকা হলে ২ ডজন ৬টি কলমের দাম কত?
উত্তর: ১৫০ টাকা।
প্রশ্ন: একটি সংখ্যার ৫ গুণ ১৬০ হলে, সংখ্যাটি কত?
উত্তর: ৩২।
প্রশ্ন: ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, ৩ ডজন কলার দাম কত?
উত্তর: ৯০ টাকা।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা