গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি

প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ৬ নম্বর প্রশ্নটি থাকবে গড়-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও সমাধান।

প্রশ্ন: ৩ সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই ৩ সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৫ বছর। মাতার বয়স ৩০ বছর হলে—
ক. ৩ সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল কত?
খ. ৩ সন্তান ও তাদের মাতার বয়সের যোগফল কত?
গ. ৩ সন্তানের বয়সের যোগফল কত?
ঘ. পিতার বয়স কত?
ঙ. পিতা ও মাতার বয়সের পার্থক্য কত?
সমাধান:
(ক)
৩ সন্তান ও তাদের পিতার গড় বয়স = ১৭ বছর
 ৩ সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল = (১৭ ┤ ৪) বছর
= ৬৮ বছর

(খ)
৩ সন্তান ও তাদের মাতার গড় বয়স = ১৫ বছর
 ৩ সন্তান ও তাদের মাতার বয়সের যোগফল = (১৫ ┤ ৪) বছর
= ৬০ বছর

(গ)
দেওয়া আছে, মাতার বয়স = ৩০ বছর
এখন,
৩ সন্তান ও তাদের মাতার বয়সের যোগফল = ৬০ বছর
মাতার বয়স (-) = ৩০ বছর
 ৩ সন্তানের বয়সের যোগফল = ৩০ বছর

(ঘ)
৩ সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল = ৬৮ বছর
৩ সন্তানের বয়সের যোগফল (-) = ৩০ বছর
 পিতার বয়স = ৩৮ বছর

(ঙ)
পিতার বয়স = ৩৮ বছর
মাতার বয়স = ৩০ বছর
পার্থক্য (-) = ৮ বছর
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা